1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপির বাজেটকে ‘গণমানুষের বাজেট’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজার সফর ও নিরাপত্তা পরিদর্শন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের মাধ্যমে বাংলাদেশকে শক্তিশালী করার আহ্বান ড. মঈন খানের ২৪ ঘণ্টায় দেশে হামে নিশ্চিত মৃত্যু শূন্য, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৭ জন কারিগরি ও নারী শিক্ষার প্রসারে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান পর্যটন মন্ত্রীর বিশ্বজুড়ে মেটার যোগাযোগ প্ল্যাটফর্মে বড় ধরনের বিপর্যয়, ব্যাহত ফেসবুক ও ইনস্টাগ্রাম সেবা ঐতিহাসিক মিশন নিয়ে ঘরের মাঠে নামছে কানাডা, প্রতিপক্ষ বসনিয়া গণভবনের সামনে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত, আটক ২ ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে ৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংকিং আবগারি শুল্ক মওকুফের প্রস্তাব মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী গোলের নতুন ইতিহাস হজ শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার হাজি, মৃত্যু ৪৯ বাংলাদেশির

২৮ অক্টোবরসহ আগামী দিনের কর্মসূচি নিয়ে ‘সতর্ক’ থাকবে বিএনপি আগামী দিনের কর্মসূচিতে সতর্কতার পাশাপাশি যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের ওপরও দৃষ্টি রাখছেন বিএনপির নীতিনির্ধারকেরা।

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৪৩ বার দেখা হয়েছে

২৮ অক্টোবরের মহাসমাবেশ এবং পরবর্তী আন্দোলন-কর্মসূচি নিয়ে এখন থেকেই সতর্কতার সঙ্গে এগোতে চাইছে বিএনপি। কারণ, আন্দোলনের এ পর্যায়ে এসে আর কোনো ভুল করতে চায় না দলটি। বিএনপির অভ্যন্তরীণ বৈঠক এবং মিত্র দলগুলোর সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠকে এমন মত এসেছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, শান্তিপূর্ণ পথেই আন্দোলনকে পরিণতির দিকে নিয়ে যেতে চায় সরকারবিরোধীরা।

তবে আগামী দিনের কর্মসূচিতে সতর্কতার পাশাপাশি যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের ওপরও দৃষ্টি রাখছেন বিএনপির নীতিনির্ধারকেরা। কারণ, তাঁদের কাছে তথ্য আছে, নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে একাধিক শরিক দলকে ‘লোভনীয় টোপ’ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো বলছে, সরকারের দিক থেকে এ ধরনের তৎপরতার আঁচ পেয়ে শরিকদের সঙ্গে যোগাযোগ বাড়ানো হয়েছে। পাশাপাশি সামনের আন্দোলন-কর্মসূচির বিষয়ে তাদের কাছ থেকে প্রস্তাব ও পরামর্শও চাওয়া হচ্ছে।

বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নির্বাচন সামনে রেখে সরকারি মহল থেকে যে নির্বাচনী ‘টোপ’ দিতে পারে, সম্প্রতি জোটনেতাদের সঙ্গে বিএনপির বৈঠকে তার ইঙ্গিত দেওয়া হয়। দুই সপ্তাহ আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গুলশানের কার্যালয়ে ভার্চ্যুয়াল বৈঠক হয় ‘১২-দলীয়’ জোটের নেতাদের। জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বাধীন এই জোটের বৈঠকে আলোচনার একপর্যায়ে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার পরিণতি কী, সেটি কৌশলে আলোচনায় আনেন তারেক রহমান।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026