1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপির বাজেটকে ‘গণমানুষের বাজেট’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজার সফর ও নিরাপত্তা পরিদর্শন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের মাধ্যমে বাংলাদেশকে শক্তিশালী করার আহ্বান ড. মঈন খানের ২৪ ঘণ্টায় দেশে হামে নিশ্চিত মৃত্যু শূন্য, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৭ জন কারিগরি ও নারী শিক্ষার প্রসারে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান পর্যটন মন্ত্রীর বিশ্বজুড়ে মেটার যোগাযোগ প্ল্যাটফর্মে বড় ধরনের বিপর্যয়, ব্যাহত ফেসবুক ও ইনস্টাগ্রাম সেবা ঐতিহাসিক মিশন নিয়ে ঘরের মাঠে নামছে কানাডা, প্রতিপক্ষ বসনিয়া গণভবনের সামনে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত, আটক ২ ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে ৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংকিং আবগারি শুল্ক মওকুফের প্রস্তাব মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী গোলের নতুন ইতিহাস হজ শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার হাজি, মৃত্যু ৪৯ বাংলাদেশির

২৮ তারিখের পর নেতা-কর্মীরা মাঠে থাকবে কিনা জানতে চাইলেন ওবায়দুল কাদের।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৬৪ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

আগামীতে মাঠে থাকবে কিনা দলীয় নেতা-কর্মীদের কাছে জানতে চাইলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ২৮ তারিখের পর (২৮ অক্টোবর) আপনারা থাকবেন নাকি থাকবেন না? কোথায় থাকবেন? জবাবে দলটির নেতা-কর্মীরা বলেন, আমরা রাজপথে সবসময় থাকব।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দলের নেতা–কর্মীদের থেকে উত্তাল সাগরের গর্জন শুনতে চাই। আমরা শান্তি চাই। তবে কেউ রাজনৈতিক কর্মসূচির নামে অশান্তি করতে আসলে খবর আছে। অশান্তি চাইলে পরিস্থিতি বলে দেবে অশান্তি কাকে বলে। ভয় দেখাবেন না। ভয়–ডর আমরা পায়ে ডলে এসেছি বহুদিন আগে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি আবারও ভুল পথে হাঁটছে। দিনক্ষণ দিয়ে যারা আন্দোলনের ডাক দেয়, তাদের আন্দোলন খাদে গিয়ে পড়ে। তাদের ভুলে গোলাপবাগের গরুর হাটে গিয়েছে তাদের আন্দোলন। বিএনপির রাস্তা দখলের রঙিন খোয়াবের বেলুন চুপসে যাবে, অপেক্ষা করুন।

বন্দুকের নল বিএনপির ক্ষমতার উৎস উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারাই আওয়ামী লীগকে উৎখাত করার ভয় দেখায়। বিএনপি গণতন্ত্রকে উদ্ধারের নামে মূলত ধ্বংস করতে চায়। যে বিএনপি গনতন্ত্রকে হত্যা করেছিল, সে বিএনপির গণতন্ত্রের কথা বলতে লজ্জাও লাগে না? আওয়ামী লীগ শান্তি না চাইলে বিএনপি একটি সমাবেশও করতে পারত না। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে বিএনপির প্রতি যে ধৈর্য্য দেখিয়েছে, তা অবাক করার মত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026