1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপির বাজেটকে ‘গণমানুষের বাজেট’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজার সফর ও নিরাপত্তা পরিদর্শন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের মাধ্যমে বাংলাদেশকে শক্তিশালী করার আহ্বান ড. মঈন খানের ২৪ ঘণ্টায় দেশে হামে নিশ্চিত মৃত্যু শূন্য, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৭ জন কারিগরি ও নারী শিক্ষার প্রসারে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান পর্যটন মন্ত্রীর বিশ্বজুড়ে মেটার যোগাযোগ প্ল্যাটফর্মে বড় ধরনের বিপর্যয়, ব্যাহত ফেসবুক ও ইনস্টাগ্রাম সেবা ঐতিহাসিক মিশন নিয়ে ঘরের মাঠে নামছে কানাডা, প্রতিপক্ষ বসনিয়া গণভবনের সামনে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত, আটক ২ ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে ৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংকিং আবগারি শুল্ক মওকুফের প্রস্তাব মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী গোলের নতুন ইতিহাস হজ শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার হাজি, মৃত্যু ৪৯ বাংলাদেশির

‘নভেম্বরের মাঝামাঝি তফশিল, ভোট জানুয়ারির প্রথম সপ্তাহে’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১১৩ বার দেখা হয়েছে

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এক নির্বাচন কমিশনার।

 

সোমবার ইসি ভবনে তিনি এ কথা বলেন।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, সবাই জাতীয় নির্বাচনের অপেক্ষায়। জনগণ নির্বাচন চায়। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফশিল। ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট হবে।

বিরোধী দলের আন্দোলন হুমকির পরিপ্রেক্ষিতে ভোটের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, ভোটের পরিবেশ ভালো আছে। আমি কোনো সমস্যা দেখি না। মানুষ জানতে চায় কবে ভোট হবে।

এর আগে রোববার ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট হওয়ার কথা বলেছেন। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের তফশিল হবে নভেম্বরের মাঝামাঝি বা এর আগে আর নির্বাচন হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। তত্ত্বাবধায়ক সরকার না হলে ভোটে না আসার বিষয়ে বিএনপির অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান বহাল রেখেই নির্বাচন হবে। পছন্দ না হলে কারও জন্য আটকে থাকবে না। নভেম্বরে নির্বাচনের ট্রেন ছেড়ে দিবে। মিস করলে পিছিয়ে পড়বেন।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে ব্যস্ততা দেখা গেছে নির্বাচন কমিশনে (ইসি)। নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা, ব্যালট বাক্স, ব্যালট পেপার ও বিভিন্ন প্রকারের অতিগুরুত্বপূর্ণ নির্বাচনি মালামাল কমিশনে আনা হচ্ছে। চলতি সপ্তাহ থেকে মাঠপর্যায়ে এসব মালামাল পাঠানো শুরু হবে। এজন্য আঞ্চলিক, জেলা-উপজেলা ও থানা নির্বাচন অফিসের নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে ইসি।

অন্যদিকে নির্বাচন নিয়ে প্রধান দুদল ও তাদের সঙ্গীরা দ্বিমুখী অবস্থানে। বিএনপি নির্দলীয় সরকার ব্যতিরেকে নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে রেখেছে। আর আওয়ামী লীগ সংবিধানের আলোকে বর্তমান সরকারের অধীনে নির্বাচন করার বিষয়ে অনড় অবস্থানে রয়েছে। এমতাবস্থায় রাজনৈতিক সংলাপে গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026