1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপির বাজেটকে ‘গণমানুষের বাজেট’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজার সফর ও নিরাপত্তা পরিদর্শন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের মাধ্যমে বাংলাদেশকে শক্তিশালী করার আহ্বান ড. মঈন খানের ২৪ ঘণ্টায় দেশে হামে নিশ্চিত মৃত্যু শূন্য, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৭ জন কারিগরি ও নারী শিক্ষার প্রসারে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান পর্যটন মন্ত্রীর বিশ্বজুড়ে মেটার যোগাযোগ প্ল্যাটফর্মে বড় ধরনের বিপর্যয়, ব্যাহত ফেসবুক ও ইনস্টাগ্রাম সেবা ঐতিহাসিক মিশন নিয়ে ঘরের মাঠে নামছে কানাডা, প্রতিপক্ষ বসনিয়া গণভবনের সামনে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত, আটক ২ ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে ৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংকিং আবগারি শুল্ক মওকুফের প্রস্তাব মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী গোলের নতুন ইতিহাস হজ শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার হাজি, মৃত্যু ৪৯ বাংলাদেশির

২৮ অক্টোবর বিএনপিকে ঢাকায় বসে পড়তে দেবে না আওয়ামী লীগ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১৫২ বার দেখা হয়েছে

মহাসমাবেশের নামে বিএনপি ২৮ অক্টোবর ঢাকায় বসে পড়তে পারে—সরকার ও আওয়ামী লীগ এমনটাই সন্দেহ করছে। আর একবার বসে গেলে বিএনপির নেতা-কর্মীরা ঢাকা অচল করে দিয়ে সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ দপ্তর ঘেরাও করতে পারেন। তাই বিএনপিকে সর্বাত্মকভাবে ঠেকানোর সিদ্ধান্ত নিয়েছেন ক্ষমতাসীনেরা। বিএনপিকে ঠেকানোর এই কাজ যৌথভাবে করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

সরকার ও আওয়ামী লীগের বিভিন্ন সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্রগুলো বলছে, বিএনপিকে ২৮ অক্টোবর মহাসমাবেশ করতে না দেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে নয়াপল্টনের রাস্তায় তাদের সমাবেশের অনুমতি না দেওয়ার সম্ভাবনাই বেশি। এ ক্ষেত্রে বিএনপিকে বিকল্প কোনো জায়গা বা রাজধানীর কোনো মাঠে সমাবেশ করার প্রস্তাব দেওয়া হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিএনপিকে ২৮ অক্টোবরের আগের রাত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, পুলিশ বিএনপিকে সমাবেশের অনুমতি না দিলে আওয়ামী লীগকেও দেবে না। এমন পরিস্থিতিতে বিএনপি জোর করে সমাবেশ করতে চাইলে পুলিশ তাদের ওপর কঠোরভাবে শক্তি প্রয়োগ করবে।

২৮ অক্টোবর দুপুরের পর নয়াপল্টনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। গতকাল রোববার আওয়ামী লীগের পক্ষ থেকেও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। দুই দলই সমাবেশের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করেছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026