1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপির বাজেটকে ‘গণমানুষের বাজেট’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজার সফর ও নিরাপত্তা পরিদর্শন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের মাধ্যমে বাংলাদেশকে শক্তিশালী করার আহ্বান ড. মঈন খানের ২৪ ঘণ্টায় দেশে হামে নিশ্চিত মৃত্যু শূন্য, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৭ জন কারিগরি ও নারী শিক্ষার প্রসারে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান পর্যটন মন্ত্রীর বিশ্বজুড়ে মেটার যোগাযোগ প্ল্যাটফর্মে বড় ধরনের বিপর্যয়, ব্যাহত ফেসবুক ও ইনস্টাগ্রাম সেবা ঐতিহাসিক মিশন নিয়ে ঘরের মাঠে নামছে কানাডা, প্রতিপক্ষ বসনিয়া গণভবনের সামনে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত, আটক ২ ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে ৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংকিং আবগারি শুল্ক মওকুফের প্রস্তাব মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী গোলের নতুন ইতিহাস হজ শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার হাজি, মৃত্যু ৪৯ বাংলাদেশির

‘২৮ অক্টোবর জনতার মহাসমুদ্রে পরিণত হবে ঢাকা’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১২২ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

আগামী ২৮ অক্টোবর রাজধানী জনতার মহাসমুদ্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, রাজধানীতে মহাসমাবেশে ডেকেছে বিএনপি। আমাদেরও সেদিন কর্মসূচি আছে। ওইদিন বায়তুল মোকাররমের দক্ষিণ গেট জনতার মহাসমুদ্রে পরিণত হবে।

শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে তিনি এই কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ২৮ তারিখ তো আমাদের কর্মসূচি আছে। আমাদের কর্মসূচি আমরা আগেই ঘোষণা করেছি। নতুন করে কিছু নাই। ২৮ তারিখ মহাযাত্রা আমাদেরও আছে। চট্টগ্রামে দক্ষিণ এশিয়ার প্রথম নদীর নিচে টানেল, বঙ্গবন্ধু টানেলের মহাযাত্রা শুরু হবে।

 

তিনি বলেন, ওইদিন বিকালে (২৮ অক্টোবর) বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জনতার মহাসমুদ্র হবে। জনতার ঢল নামবে। কোথায় কী হবে? করবেন? কয়দিন সময় দেবেন? আমাদের আর সময় নাই। দাওয়াত দিচ্ছি আপনাদের।

তিনি বলে, ফখরুল সাহেবকে দাওয়াত দিচ্ছি, আমরা তো ২৮ তারিখেও আছি। ৪ তারিখেও আছি। ৪ তারিখে (৪ নভেম্বর) এই ঢাকায় স্মরণকালের সর্ববৃহৎ জমায়েত হবে মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে। প্রধানমন্ত্রী সেখানে বক্তব্য রাখবেন।

কাদের বলেন, দেশে আর যেন ২০০১ থেকে ২০০৬ সালের পুনরাবৃত্তি না হয়। সবাইকে সতর্ক থেকে দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026