1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপির বাজেটকে ‘গণমানুষের বাজেট’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজার সফর ও নিরাপত্তা পরিদর্শন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের মাধ্যমে বাংলাদেশকে শক্তিশালী করার আহ্বান ড. মঈন খানের ২৪ ঘণ্টায় দেশে হামে নিশ্চিত মৃত্যু শূন্য, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৭ জন কারিগরি ও নারী শিক্ষার প্রসারে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান পর্যটন মন্ত্রীর বিশ্বজুড়ে মেটার যোগাযোগ প্ল্যাটফর্মে বড় ধরনের বিপর্যয়, ব্যাহত ফেসবুক ও ইনস্টাগ্রাম সেবা ঐতিহাসিক মিশন নিয়ে ঘরের মাঠে নামছে কানাডা, প্রতিপক্ষ বসনিয়া গণভবনের সামনে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত, আটক ২ ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে ৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংকিং আবগারি শুল্ক মওকুফের প্রস্তাব মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী গোলের নতুন ইতিহাস হজ শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার হাজি, মৃত্যু ৪৯ বাংলাদেশির

নয়াপল্টনে মহাসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে বিএনপির চিঠি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১২১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে চিঠি দিয়েছে বিএনপি। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এই চিঠি ডিএমপিতে পাঠানো হয়।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং  বিষয়টি নিশ্চিত করেন। তবে চিঠি দেওয়ার বিষয়ে জানতে চাইলে সন্ধ্যায় ডিএমপি কমিশনারের মুখপাত্র (ডিসি মিডিয়া) ফারুক হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘বিএনপি চিঠি দিয়েছে কি না তা আমার জানা নেই।


এক দফা দাবিতে আন্দোলনের অংশ হিসেবে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। এরপর মহাযাত্রা কর্মসূচি দেবে দলটি। সমাবেশ উপলক্ষে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ঢাকায় আনার চেষ্টা করছে দলটি।

বিএনপির ২৮ তারিখের সমাবেশকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হবে জানিয়ে ডিএমপির এক কর্মকর্তা বলেন, ২৮ তারিখের সমাবেশ ঘিরে বিএনপি নেতাকর্মীদের ওপর নজর রাখছেন তাঁরা।

এর আগে গত ১৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে আয়োজিত জনসমাবেশ থেকে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই দিন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা আরো পাঁচটি দল ও জোট পৃথক সমাবেশ থেকে একই কর্মসূচি ঘোষণা করেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026