1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপির বাজেটকে ‘গণমানুষের বাজেট’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজার সফর ও নিরাপত্তা পরিদর্শন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের মাধ্যমে বাংলাদেশকে শক্তিশালী করার আহ্বান ড. মঈন খানের ২৪ ঘণ্টায় দেশে হামে নিশ্চিত মৃত্যু শূন্য, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৭ জন কারিগরি ও নারী শিক্ষার প্রসারে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান পর্যটন মন্ত্রীর বিশ্বজুড়ে মেটার যোগাযোগ প্ল্যাটফর্মে বড় ধরনের বিপর্যয়, ব্যাহত ফেসবুক ও ইনস্টাগ্রাম সেবা ঐতিহাসিক মিশন নিয়ে ঘরের মাঠে নামছে কানাডা, প্রতিপক্ষ বসনিয়া গণভবনের সামনে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত, আটক ২ ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে ৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংকিং আবগারি শুল্ক মওকুফের প্রস্তাব মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী গোলের নতুন ইতিহাস হজ শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার হাজি, মৃত্যু ৪৯ বাংলাদেশির

আলোচনায় ২৮ অক্টোবর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৯৯ বার দেখা হয়েছে

নানা আলোচনা। নানা শঙ্কা। চারদিকে উদ্বেগ-উৎকণ্ঠা। কী হতে যাচ্ছে ২৮ অক্টোবর? ঢাকায় মহাসমাবেশ থেকে বিএনপির ‘মহাযাত্রা’ ঘোষণার দিন আওয়ামী লীগের পাল্টা অবরোধের ঘোষণা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে সরকারের সব সংস্থায়। এরই মধ্যে আগাম সতর্কবার্তা এবং সুপারিশ দিয়ে প্রতিবেদন প্রস্তুত করে উচ্চ পর্যায়কে অবহিত করেছে একাধিক সংস্থা। সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে। রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে তাদের। মহাসমাবেশের পর বসে যাওয়ার চেষ্টা করলে জিরো টলারেন্স প্রদর্শনের বিষয়টিও ভাবছেন সরকারের শীর্ষ মহল। অন্যদিকে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ৭৮টি সাংগঠনিক টিমকে ২৮ অক্টোবরের মহাসমাবেশ সফল করতে সহযোগিতার জন্য চিঠি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে সূত্র। জানা গেছে, ২৮ অক্টোবর ঘিরে ইতোমধ্যে পুলিশ সদর দফতর থেকে সব ইউনিট প্রধানকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সব বাহিনীকে প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে। যদিও বিএনপির একটি সূত্র দাবি করছে, নির্বাচনের এত আগে তারা শক্তি ক্ষয় করবে না। তবে যখনই আন্দোলন শুরু করবে তখন লাগাতার হবে। তা হবে সরকার পতনের এক দফা আন্দোলন। সরকারকে বাধ্য করা হবে।  ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি সূত্র বলছে, বিএনপি অবস্থান করতে চাইলে তাতে কোনোভাবেই সায় দেবে না পুলিশ। সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে তারা দ্বিধা করবে না। রাজধানীবাসীর জানমালের নিরাপত্তা এবং দেশের অর্থনীতির চাকা গতিশীল রাখতেই তাদের এ উদ্যোগ হবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026