1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপির বাজেটকে ‘গণমানুষের বাজেট’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজার সফর ও নিরাপত্তা পরিদর্শন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের মাধ্যমে বাংলাদেশকে শক্তিশালী করার আহ্বান ড. মঈন খানের ২৪ ঘণ্টায় দেশে হামে নিশ্চিত মৃত্যু শূন্য, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৭ জন কারিগরি ও নারী শিক্ষার প্রসারে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান পর্যটন মন্ত্রীর বিশ্বজুড়ে মেটার যোগাযোগ প্ল্যাটফর্মে বড় ধরনের বিপর্যয়, ব্যাহত ফেসবুক ও ইনস্টাগ্রাম সেবা ঐতিহাসিক মিশন নিয়ে ঘরের মাঠে নামছে কানাডা, প্রতিপক্ষ বসনিয়া গণভবনের সামনে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত, আটক ২ ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে ৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংকিং আবগারি শুল্ক মওকুফের প্রস্তাব মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী গোলের নতুন ইতিহাস হজ শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার হাজি, মৃত্যু ৪৯ বাংলাদেশির

নাগরিকদের চলাফেরায় বিশ্বজুড়ে সতর্কতা যুক্তরাষ্ট্রের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১০৫ বার দেখা হয়েছে

বিশ্বজুড়ে নিজেদের নাগরিকদের চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিভিন্ন অঞ্চলে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে সন্ত্রাসী হামলা ও সহিংসতার আশঙ্কায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের সতর্কতা জারি করেছে।

|
শুক্রবার ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুকে এ খবর জানিয়েছে।

মার্কিন দূতাবাস বলেছে, বিশ্বের বিভিন্ন স্থানে বাড়তে থাকা উত্তেজনা, সন্ত্রাসী হামলার আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থের বিরুদ্ধে বিক্ষোভ এবং সহিংস কর্মকাণ্ডের কারণে বিদেশে অবস্থানরত নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে পররাষ্ট্র দপ্তর।

সতর্কবার্তায় নিজেদের নাগরিকদের করণীয়সহ বেশ কিছু পরামর্শও দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে-

১. সচরাচর ও বেশিসংখ্যক পর্যটকের সমাগমস্থলে সতর্ক থাকা।

২. তথ্য ও সতর্কবার্তা পেতে এবং বিদেশে জরুরি পরিস্থিতিতে সহজে অবস্থান শনাক্তের জন্য স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে (এসটিইপি) নিবন্ধন করা।

৩. পররাষ্ট্র দপ্তরের ফেসবুক ও টুইটার (এক্স) অ্যাকাউন্ট ফলো করা।

 

এর আগে গতকাল (বৃহস্পতিবার) মার্কিন দূতাবাস ঢাকাসহ বাংলাদেশের সব শহরে অবস্থানরত তাদের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করে।

নিরাপত্তা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে দূতাবাস, যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থের প্রতি হুমকির সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু উত্তেজনামূলক কথাবার্তা ছড়াচ্ছে।

এমন অবস্থায় দূতাবাস দেশটির নাগরিকদের সতর্ক থাকতে বলেছে। আর সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে নাগরিকদের বিক্ষোভ হয় এমন স্থান এড়িয়ে চলা, যতটা সম্ভব নীরবে চলাচল করা, আশপাশে নজর রেখে চলা, সর্বশেষ অবস্থা বুঝতে স্থানীয় গণমাধ্যমের ওপর নজর রাখা এবং ব্যক্তিগত নিরাপত্তামূলক ব্যবস্থা পর্যালোচনা করতে বলা হয়েছে সতর্কবার্তায়

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026