1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রেকর্ড সংগ্রহের পর বড় জয়ে ইংল্যান্ডের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজারের বেশি হাজি, মৃত্যু বেড়ে ৫০ রোকনপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি হরমুজ প্রণালি খুলে দেওয়ার চুক্তির কাছাকাছি ইরান ও যুক্তরাষ্ট্র মেক্সিকোর তিহুয়ানায় ইরান দলের বেস ক্যাম্পের কাছে মরদেহ উদ্ধার, নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্যারাগুয়েকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো যুক্তরাষ্ট্র কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী, পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন আজ বিএনপির বাজেটকে ‘গণমানুষের বাজেট’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজার সফর ও নিরাপত্তা পরিদর্শন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের মাধ্যমে বাংলাদেশকে শক্তিশালী করার আহ্বান ড. মঈন খানের ২৪ ঘণ্টায় দেশে হামে নিশ্চিত মৃত্যু শূন্য, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৭ জন

কাল বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৯৯ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

 

আগামীকাল শনিবার বাংলাদেশ বার কাউন্সিলের নবনির্মিত ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুপ্রিম কোর্টের পাশেই এ ভবন নির্মিত হয়েছে।

অত্যাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ১৫ তলাবিশিষ্ট বার কাউন্সিলের ভবনটি ১৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। আইন ও বিচার বিভাগের তত্ত্বাবধানে, গণপূর্ত অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও স্থাপত্য অধিদপ্তরের নকশায় ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হয়।

বার কাউন্সিলের নতুন ভবনে রয়েছে পর্যাপ্ত অফিস স্পেস, মিটিং রুম, দুইটি কনফারেন্স রুম, রেকর্ড রুম, স্টোর রুম, ওয়েটিং এরিয়া, ক্যাফেটেরিয়া, ডে কেয়ার সেন্টার, এক্সিবিশন স্পেস, রিসিপশন, রেজিস্ট্রেশন রুম, ব্যাংক, অ্যাকাউন্টস সেকশন, আইটি সেকশন ইত্যাদি।

আইনজীবীদের জন্য প্রশিক্ষণ কক্ষ, পাঁচটি ট্রাইব্যুনাল কক্ষ, সুপরিসর মাল্টিপারপাস হল, নারী ও পুরুষের জন্য পৃথক নামাজ কক্ষ রয়েছে নতুন ভবনে। এ ছাড়া টিভি লাউঞ্জ, কিচেন ও ডাইনিং হলসহ শতাধিক আইনজীবীর থাকার ব্যবস্থা করা হয়েছে।

ভবনটিতে চারটি লিফট, ফায়ার ফাইটিং ব্যবস্থা, সিসি ক্যামারা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং পুরুষ-নারী-প্রতিবন্ধীদের জন্য পৃথক শৌচাগার রয়েছে। প্রকল্পে আরবরিকালচারের মাধ্যমে ল্যান্ডস্কেপিং করা হয়েছে। এ ছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সাবস্টেশন ও জেনারেটরের মাধ্যমে পৃথক বৈদ্যুতিক লাইন সংযুক্ত করা হয়েছে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026