1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কক্সবাজারে প্রধানমন্ত্রী: ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন যুক্তরাষ্ট্র থেকে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে অভিবাসী পাঠানোর পরিকল্পনা: তীব্র বিতর্কের মুখে ট্রাম্প প্রশাসন নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের সমাবেশ রেকর্ড সংগ্রহের পর বড় জয়ে ইংল্যান্ডের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজারের বেশি হাজি, মৃত্যু বেড়ে ৫০ রোকনপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি হরমুজ প্রণালি খুলে দেওয়ার চুক্তির কাছাকাছি ইরান ও যুক্তরাষ্ট্র মেক্সিকোর তিহুয়ানায় ইরান দলের বেস ক্যাম্পের কাছে মরদেহ উদ্ধার, নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্যারাগুয়েকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো যুক্তরাষ্ট্র কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী, পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন আজ

প্যারাগুয়েকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো যুক্তরাষ্ট্র

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

ক্রীড়া প্রতিবেদক

আক্রমণাত্মক ফুটবল আর মাঠের আধিপত্য বজায় রেখে বড় জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে আমেরিকানরা। বাংলাদেশ সময় আজ শনিবার সকাল ৭টায় শুরু হওয়া এই ম্যাচে প্রথমার্ধেই তিন গোল করে জয়ের ভিত গড়ে নেয় স্বাগতিক দল। ম্যাচের অন্তিম মুহূর্তে চতুর্থ গোলটি আসায় বড় ব্যবধানের জয় নিশ্চিত হয় তাদের।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে খেলতে থাকে যুক্তরাষ্ট্র। কিক-অফ থেকেই লম্বা পাসে আক্রমণাত্মক কৌশলের আভাস দেয় তারা। খেলার সপ্তম মিনিটেই আত্মঘাতী গোলের সুবাদে এগিয়ে যায় স্বাগতিকরা। যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনির একটি আক্রমণাত্মক মুভ থেকে বল পান ক্রিশ্চিয়ান পুলিসিক। মিলানের এই তারকা ফুটবলার প্যারাগুয়ের দুই ডিফেন্ডারকে কাটিয়ে পুনরায় ম্যাককেনিকে বল ফেরত দেন। ম্যাককেনির বাড়িয়ে দেওয়া বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন প্যারাগুয়ের মিডফিল্ডার ডামিয়ান বোবাদিয়া। এই আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক যুক্তরাষ্ট্র।

এক গোল হজম করার পর প্যারাগুয়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায়। খেলার ১৪তম মিনিটে হুলিও এনসিসো দূরপাল্লার শটে গোল করার চেষ্টা করলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। ১৬তম মিনিটে যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগুন ও সের্হিনিও ডেস্টের যৌথ আক্রমণ প্যারাগুয়ের ডিফেন্ডার গুসতাভো গোমেজ নসাৎ করে দেন। ২৮তম মিনিটে বালোগুন বল জালে জড়ালেও অফসাইডের কারণে রেফারি তা বাতিল ঘোষণা করেন। তবে এর মাত্র তিন মিনিট পর, অর্থাৎ ৩১তম মিনিটে আর কোনো ভুল করেননি তিনি। পুলিসিকের নিখুঁত পাস থেকে বক্সের ভেতরে বল পেয়ে ডান পায়ের জোরালো শটে প্যারাগুয়ের গোলরক্ষক গিলকে পরাস্ত করেন বালোগুন। ফলে ব্যবধান দ্বিগুণ হয়ে ২-০ তে দাঁড়ায়।

খেলার ৪৩তম মিনিটে মালিক টিলম্যানের পাস থেকে যুক্তরাষ্ট্রের আরও একটি নিশ্চিত গোল প্রতিহত করেন প্যারাগুয়ের গোলরক্ষক গিল। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+৫ মিনিটে) আর রক্ষা হয়নি। টিলম্যানের রক্ষণভেদ করা পাস ধরে ম্যাচে নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে তৃতীয় গোলটি করেন ফোলারিন বালোগুন। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় যুক্তরাষ্ট্র।

দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কিছুটা ধীর হলেও আক্রমণ-প্রতিআক্রমণ বজায় ছিল। তিন গোল হজমের পর ম্যাচ ফেয়ার আপ্রাণ চেষ্টা চালায় প্যারাগুয়ে। এরই ধারাবাহিকতায় খেলার ৭৩তম মিনিটে প্যারাগুয়ের পক্ষে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন হুলিও এনসিসো। তবে ম্যাচের একদম শেষ মুহূর্তে, অর্থাৎ ৯০তম মিনিটে প্যারাগুয়ের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্র চতুর্থ গোলটি সম্পন্ন করে। ফলে ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। এই জয়ের ফলে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে যাওয়ার দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানে রইলো যুক্তরাষ্ট্র।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026