1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রেকর্ড সংগ্রহের পর বড় জয়ে ইংল্যান্ডের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজারের বেশি হাজি, মৃত্যু বেড়ে ৫০ রোকনপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি হরমুজ প্রণালি খুলে দেওয়ার চুক্তির কাছাকাছি ইরান ও যুক্তরাষ্ট্র মেক্সিকোর তিহুয়ানায় ইরান দলের বেস ক্যাম্পের কাছে মরদেহ উদ্ধার, নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্যারাগুয়েকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো যুক্তরাষ্ট্র কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী, পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন আজ বিএনপির বাজেটকে ‘গণমানুষের বাজেট’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজার সফর ও নিরাপত্তা পরিদর্শন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের মাধ্যমে বাংলাদেশকে শক্তিশালী করার আহ্বান ড. মঈন খানের ২৪ ঘণ্টায় দেশে হামে নিশ্চিত মৃত্যু শূন্য, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৭ জন

ঢাকাকেন্দ্রিক লাগাতার কর্মসূচির চিন্তা বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশ পরবর্তী কর্মসূচিগুলোয় ‘রাখঢাক’ করবে না বিএনপি।

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১২৯ বার দেখা হয়েছে

২৮ অক্টোবর মহাসমাবেশ থেকে সরকার হটানোর লক্ষ্যে ঢাকাকেন্দ্রিক লাগাতার কর্মসূচিতে যাওয়ার চিন্তা করছে বিএনপি। তবে মহাসমাবেশ–পরবর্তী কর্মসূচিগুলোয় কোনো ‘রাখঢাক’ করা হবে না। যা করার চিন্তা, তা ঘোষণা দিয়ে অহিংস ও শান্তিপূর্ণভাবে করা হবে। এ ক্ষেত্রে সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রতিবন্ধকতা সৃষ্টির কোনো ‘অজুহাত’ তৈরির সুযোগ দিতে চাইছে না দলটি।

আরও পড়ুন

গায়েবি, পুরোনো ‘নাশকতা’ আর নতুন মামলায় গ্রেপ্তার বিএনপি নেতারা, হচ্ছে সাজা

বিএনপির উচ্চপর্যায়ের দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। তাঁরা বলছেন, এই মুহূর্তে তাঁদের দৃষ্টি ঢাকার মহাসমাবেশ বাস্তবায়নের দিকে। তাঁদের লক্ষ্য, রাজধানী ঢাকায় গত ২৮ জুলাইয়ের চেয়েও বড় মহাসমাবেশ করা। সে লক্ষ্যে মহাসমাবেশের আগে ৯ দিন কেন্দ্রীয়ভাবে কোনো কর্মসূচি রাখা হয়নি। লম্বা বিরতি দিয়েই ২৮ অক্টোবর মহাসমাবেশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যাতে সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবি আদায়ের লক্ষ্যে এই মহাসমাবেশ রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়।

মহাযাত্রা মানে এরপর কঠোর কর্মসূচিতে যাব আমরা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব, বিএনপি

বিএনপির নেতাদের আশঙ্কা, এই মহাসমাবেশ ঘিরে আগের মতো ঢাকাসহ সারা দেশে গ্রেপ্তার, হামলা, মামলা বাড়তে পারে। সরকারের দিক থেকে বাধাবিপত্তি আসতে পারে। এসব মাথায় রেখেই দলের নীতিনির্ধারকেরা আন্দোলনের কৌশল নির্ধারণ ও কর্মসূচি ঠিক করছেন। যদিও ১৮ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত সমাবেশের এক দিন আগে থেকেই পুলিশ নেতা-কর্মীদের গ্রেপ্তার শুরু করেছে। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টায় ৩২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর সঙ্গে নতুন মামলাও দেওয়া হচ্ছে। আগামী কয়েক দিনে ধরপাকড়, মামলা আরও বাড়তে পারে।

এ ছাড়া ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দিক থেকেও হামলা, বাধা ও পাল্টা কর্মসূচি আসতে পারে। গত ডিসেম্বর থেকেই বিএনপির কর্মসূচির পাল্টা কর্মসূচি করে আসছে আওয়ামী লীগ। সামনের দিনগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সরকারি দল থেকেও শক্ত বাধা আসতে পারে বলে মনে করছেন বিএনপির দায়িত্বশীল নেতারা। তবে সব ধরনের প্রতিকূল পরিস্থিতির কথা বিবেচনায় রেখেই চূড়ান্ত আন্দোলনের ছক কষা হচ্ছে। সেভাবে নেতা-কর্মীদের প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026