1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রেকর্ড সংগ্রহের পর বড় জয়ে ইংল্যান্ডের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজারের বেশি হাজি, মৃত্যু বেড়ে ৫০ রোকনপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি হরমুজ প্রণালি খুলে দেওয়ার চুক্তির কাছাকাছি ইরান ও যুক্তরাষ্ট্র মেক্সিকোর তিহুয়ানায় ইরান দলের বেস ক্যাম্পের কাছে মরদেহ উদ্ধার, নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্যারাগুয়েকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো যুক্তরাষ্ট্র কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী, পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন আজ বিএনপির বাজেটকে ‘গণমানুষের বাজেট’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজার সফর ও নিরাপত্তা পরিদর্শন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের মাধ্যমে বাংলাদেশকে শক্তিশালী করার আহ্বান ড. মঈন খানের ২৪ ঘণ্টায় দেশে হামে নিশ্চিত মৃত্যু শূন্য, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৭ জন

১০ ডিসেম্বরের মতো পরিণতি হবে বিএনপির: ওবায়দুল কাদের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১১২ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

২৮ অক্টোবর বিএনপির পরিণতি ১০ ডিসেম্বরের মতো হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (২০ অক্টোবর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পূজা উদ্‌যাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘বিএনপি নেতারা সকালে ঘুম থেকে উঠে মিথ্যাচার শুরু করেন, সত্য কথা বলার মানসিকতা তারা হারিয়ে ফেলেছেন। তাদের কোনো শুভবোধ নেই।’

 

বিএনপির কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘১০ ডিসেম্বর বেগম (খালেদা) জিয়া দেশ চালাবেন বলে দম্ভোক্তি করেছিল বিএনপি। ১০ ডিসেম্বরের মতো ২৮ অক্টোবরও তাদের একই পরিণতি হবে। শুধু চিন্তা করছি, কোথায় গিয়ে খাদে পড়বে। ১০ ডিসেম্বর গোলাপবাগের গরুর হাটের খাদে পড়েছিল, এটা কোথায় যায় সেটা দেখার অপেক্ষায়।’

তিনি আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ধ্বংস করেছে বিএনপি। যার উদাহরণ ২০০১ ও ২০০৬। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাংলাদেশে আর করার সুযোগ নেই। আদালত বাস্তবসম্মত ব্যবস্থা নিয়েছেন। তত্ত্বাবধায়ক ফিরিয়ে এনে ২০০১ ও ২০০৬ এর পরিস্থিতির মতো আবার পুনরাবৃত্তি বাংলাদেশ হবে না।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026