1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

দেবিদ্বারে মাদকাসক্তের কারাদ-

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭
  • ২৯২ বার দেখা হয়েছে

উপাধ্যক্ষ এ.টি.এম সাইফুল ইসলাম মাসুম,কুমিল্লা উত্তর থেকে: কুমিল্লার দেবিদ্বারে এক মাদকাসক্তকে পলিশে দিলেন পরিবারের লোকজন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই মাদকাসক্তকে ৬ মাসের কারাদ- দেওয়া হয়।

উপজেলার বিহারমন্ডল গ্রামের মৃত বসত আলীর পুত্র কবির হোসেন, প্রায়ই মাদক সেবন করে পরিবারের লোকজনকে মারধর করত, বুধবার বিকালে সে মাদক সেবন করে এসে নিজের ঘরে আগুন দেয় এবং পরিবারের লোকজনকে মারধর করে। এ সংবাদ পেয়ে দেবিদ্বার থানার এস আই প্রেমধন মজুমদার সঙ্গীয় ফোর্সসহ বিহারমন্ডল এলাকা থেকে অভিযান পরিচালনা করে ওই মাদকাসক্ত কে গ্রেফতার করেন।

উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার’র আদালতে কবির দোষ স্বীকার করলে মাদক আইনে তাকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো.মিজানুর রহমান বলেন আদালতের নির্দেশে ওই মাদকাসেবীকে কারাগারে পাঠানো হয়েছে।

দেবিদ্বার থানার এসআই/প্রেমধন মজুমদার দেবিদ্বার উপজেলার বিহারমন্ডল এলাকা হইতে এক ব্যক্তিকে মাদক সেবনের অপরাধে গ্রেফতার করেন। ০৮/০৩/১৭ খ্রিঃ তারিখ বিকাল ১৭.০০ ঘটিকার সময় এসআই/প্রেমধন মজুমদার সঙ্গীয় ফোর্স সহ দেবিদ্বার উপজেলার বিহারমন্ডল এলাকা থেকে অভিযান পরিচালনা করে মাদক সেবন করিয়া পরিবারের লোকজনকে মারধর করা অবস্থায় আসামী কবির হোসেন, পিতা-মৃত বসত আলী, সাং-বিহারমন্ডল, থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করেন। ভ্রাম্যমান আদালতের নিকট উক্ত আসামীকে সোপর্দ করিলে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জনাব শামসুন নাহার উক্ত আসামী কবির কে মাদক আইনে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026