1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা

পোশাক শ্রমিকদের সংশোধিত মজুরি কাঠামো ঘোষণা করেছে সরকার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৯
  • ২৫৫ বার দেখা হয়েছে

পোশাক মালিক ও শ্রমিকদের সঙ্গে সচিব কমিটির ত্রিপক্ষীয় বৈঠক শেষে শ্রমিকদের সংশোধিত মজুরি কাঠামো ঘোষণা করেছে সরকার।
আজ রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে ত্রিপক্ষীয় বৈঠক শেষে নতুন মজুরি কাঠামো ঘোষণা করেন শ্রম সচিব আফরোজা খান।
সচিব আফরোজা খান জানান, ২০১৩ সালে ১ম গ্রেডে বেতন ছিল ১৩ হাজার টাকা। ২০১৮ সালে সেটি করা হয় ১৭ হাজার ৫১০ টাকা। সংশোধিত কাঠামো অনুসারে এক নম্বর গ্রেডে শ্রমিকরা এখন থেকে ১৮ হাজার ২৫৭ টাকা মজুরি পাবেন।
২০১৩ সালে ২য় গ্রেডে বেতন ছিল ১০ হাজার ৯০০ টাকা। ২০১৮ সালে সেটি করা হয় ১৪ হাজার ৬৩০ টাকা। সংশোধিত কাঠামো অনুসারে দ্বিতীয় নম্বর গ্রেডে শ্রমিকরা এখন থেকে ১৫ হাজার ৪১৬ টাকা মজুরি পাবেন।
২০১৩ সালে তৃতীয় গ্রেডে বেতন ছিল ৬ হাজার ৪০৫ টাকা। ২০১৮ সালে সেটি করা হয় ৯ হাজার ৫৯০ টাকা। সংশোধিত কাঠামো অনুসারে তৃতীয় নম্বর গ্রেডে শ্রমিকরা এখন থেকে ৯ হাজার ৮৪৫ টাকা মজুরি পাবেন।
২০১৩ সালে ৪র্থ গ্রেডে বেতন ছিল ৬ হাজার ৪২০ টাকা। ২০১৮ সালে সেটি করা হয় ৯ হাজার ২৪৫ টাকা। সংশোধিত কাঠামো অনুসারে ৪র্থ নম্বর গ্রেডে শ্রমিকরা এখন থেকে ৯ হাজার ৩৪৭ টাকা মজুরি পাবেন।
২০১৩ সালে ৫ম গ্রেডে বেতন ছিল ৬ হাজার ৪২ টাকা। ২০১৮ সালে সেটি করা হয় ৮ হাজার ৮৫৫ টাকা। সংশোধিত কাঠামো অনুসারে ৫ম নম্বর গ্রেডে শ্রমিকরা এখন থেকে ৮ হাজার ৮৭৫ টাকা মজুরি পাবেন।
২০১৩ সালে ৬ষ্ঠ গ্রেডে বেতন ছিল ৫ হাজার ৬৭৮ টাকা। ২০১৮ সালে সেটি করা হয় ৮ হাজার ৪০৫ টাকা। সংশোধিত কাঠামো অনুসারে ৬ষ্ট নম্বর গ্রেডে শ্রমিকরা এখন থেকে ৮ হাজার ৮২০ টাকা মজুরি পাবেন।
২০১৩ সালে ৭ম গ্রেডে বেতন ছিল ৫ হাজার ৩০০ টাকা। ২০১৮ সালে সেটি করা হয় ৮ হাজার টাকা। চূড়ান্ত সিদ্ধান্তে এটি ৮ হাজার টাকাই রাখা হয়েছে।
এসময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ারন বাণিজ্য সচিব মফিজুল ইসলাম, পোশাক কারখানা মালিকদের পক্ষে বিজিএমই’ সভাপতি সিদ্দিকুর রহমান, সালাম মুর্শেদী এমপি, আতিকুর রহমান, শফিউল ইসলাম মহিউদ্দিন, এ কে আজাদ এবং শ্রমিকদের পক্ষে নাজমা আকতার, ফজলুল হক মন্টু, আমিররুল ইসলাম আমিন উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026