1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল: সড়কমন্ত্রী যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে জাদুকরী ফ্রি কিক মেসির, গোলকিপারের শেষ সময়ের ভুলে মায়ামির হার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু ২২ অনলাইন পেমেন্ট গেটওয়েতে অবৈধ লেনদেন, সর্তক করল বাংলাদেশ ব্যাংক শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ঢাকার চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮

২০২৪ সাল এসএসসি-এইচএসসি পরীক্ষার সময় জানালো বোর্ড

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৪ বার দেখা হয়েছে

আগামী বছরের (২০২৪ সাল) ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর জুনের দ্বিতীয় সপ্তাহে সংক্ষিপ্ত সিলেবাসে (২০২৩ সালে পুনর্বিন্যাসকৃত) আগামী বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা হবে।

সোমবার (৪ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন :নিরাপত্তা সংলাপে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

পৃথক দুটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে (পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে) অনুষ্ঠিত হবে। আর জুন মাসের দ্বিতীয় সপ্তাহে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ সালের পূনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে।

গত ১৭ আগস্ট রাজধানীর তেজগাঁও কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন গিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, আগামী বছর এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি এপ্রিলে নেয়ার চেষ্টা করা হবে।

শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের পর স্বল্প সময়ে সিলেবাস শেষ করানো নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে আলোচনা করেন বোর্ড সংশ্লিষ্টরাও। পরে এপ্রিলের পরিবর্তে জুনে এইচএসসি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিলো আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026