1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে অস্ট্রেলিয়ার ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা চুক্তি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭ জুনের প্রথম ২৩ দিনে এলো ২২৩ কোটি ডলারের রেমিট্যান্স, প্রবৃদ্ধির ধারা অব্যাহত মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬.৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের হাই-স্পিড বুলেট ট্রেনে বেইজিং পৌঁছালেন প্রধানমন্ত্রী, লাল গালিচা সংবর্ধনা প্রাথমিক শিক্ষার নতুন কারিকুলাম ও কাঠামোগত সংস্কারে জাইকার সহযোগিতা কামনা চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কাতারের উপহার দেওয়া বোয়িং ৭৪৭-৮ আই বিমানে ব্যাপক পরিবর্তন, হতে যাচ্ছে নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যে ধারাবাহিক পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্ন এইচএসসি পরীক্ষার প্রস্তুতি ও শিক্ষাসূচি সংস্কারে কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১০০ বার দেখা হয়েছে

প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’র চূড়ান্ত এই অনুমোদন দেওয়া হয়। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক।
পরে বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকের বৈঠকে ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’র খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাবিত আইনের চারটি ধারা অজামিনযোগ্য। এই ধারাগুলো হলো ১৭, ২৯, ২৩ ও ৩৩। বাকী সব ধারাগুলোই জামিনযোগ্য করা হয়েছে। তিনি বলেন, প্রস্তাবিত আইনের যে খসড়াটি ছিল, সেটিকে নমনীয় করা হয়েছে। এক প্রশ্নের জবাবে মাহবুব হোসেন বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া চলমান মামলাগুলোর বিচার কাজ ডিজিটাল আইনেই চলবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সভায় ‘জাতীয় সংসদ ( সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন ) আইন, ২০২৩’র খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনে জামানতের টাকা ২০ হাজার করা হয়েছে। আগে এই জামানতের পরিমান ছিল ১০ হাজার টাকা। জাতীয় সংসদেও সাধারণ আসনের সংসদ সংসদ সদস্যদের জামানতের পরিমাণ ২০ হাজার টাকা। মাহবুব হোসেন বলেন, এছাড়াও জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন শূন্য হলে সাধারণ আসনের মতো উপনির্বাচনের সময়সীমা ৯০ দিন করা হয়েছে। আগে ৪৫ দিনের মধ্যে উপনির্বাচন করার বিধান ছিল।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026