1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে অস্ট্রেলিয়ার ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা চুক্তি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭ জুনের প্রথম ২৩ দিনে এলো ২২৩ কোটি ডলারের রেমিট্যান্স, প্রবৃদ্ধির ধারা অব্যাহত মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬.৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের হাই-স্পিড বুলেট ট্রেনে বেইজিং পৌঁছালেন প্রধানমন্ত্রী, লাল গালিচা সংবর্ধনা প্রাথমিক শিক্ষার নতুন কারিকুলাম ও কাঠামোগত সংস্কারে জাইকার সহযোগিতা কামনা চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কাতারের উপহার দেওয়া বোয়িং ৭৪৭-৮ আই বিমানে ব্যাপক পরিবর্তন, হতে যাচ্ছে নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যে ধারাবাহিক পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্ন এইচএসসি পরীক্ষার প্রস্তুতি ও শিক্ষাসূচি সংস্কারে কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৃষ্টি এবার দিল্লিতে ♦ হাসিনা-মোদি দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বাইডেনের সঙ্গে দেখা হবে প্রধানমন্ত্রীর ♦ কথা হবে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ফ্রান্সসহ ২৮ রাষ্ট্র ও সরকার প্রধানের অনেকের সঙ্গে ♦ কূটনীতির চেয়ে রাজনৈতিক অঙ্গনেই আগ্রহ-আলোচনা বেশি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১০১ বার দেখা হয়েছে

পাঁচ দিনের সফরে আগামী মাসে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দ্বিপক্ষীয় বৈঠক হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। জাতীয় সংসদ নির্বাচনের আগে এটাই হবে তাঁর শেষ ভারত সফর। এ জন্য দেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে এমনিতেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এ ভারত সফর। তবে এ সফর ভিন্নমাত্রা এনে দিয়েছে একই সময়ে নয়াদিল্লিতে বিশ্বের হাইপ্রোফাইল সব রাষ্ট্র ও সরকারপ্রধানদের উপস্থিতি। থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলোর প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীরা। তাঁদের সঙ্গেই জি-২০ সম্মেলনের বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের দুই দিনের নানা আনুষ্ঠানিকতায় তাঁদের সঙ্গে দেখা হবে ও কথা হবে তাঁর। জো বাইডেনের সঙ্গে সরাসরি বৈঠকের কোনো সূচি না থাকলেও সাইডলাইনে একাধিক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৮ সেপ্টেম্বর ভারত সফর শুরু করবেন। ১২ সেপ্টেম্বর তিনি সফর শেষ করবেন। সফরে মূলত প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-২০ এর শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। বাংলাদেশ এই ফোরামের সদস্য না হলেও অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রন জানানো হয়েছে। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে সম্মেলনে আগে-পরে এই আনুষ্ঠানিক ও একান্ত বৈঠক হবে বলে জানিয়েছে ঢাকা দিল্লির কূটনৈতিক সূত্রগুলো। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026