1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমডালা খাল চীনের সাথে সম্পর্ক আরও জোরদার হবে, তারেক রহমানের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা ও নেতার ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী ইসলামী আন্দোলনের বিক্ষোভের ডাক ঢাকায় ফরাসি রাষ্ট্রদূতের সাথে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বৈঠক অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিয়ে অবহেলিত সড়ক সংস্কার করছে চসিক: মেয়র ডা. শাহাদাত লাতিন আমেরিকার ইতিহাসে শতকের ভয়াবহতম জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা বিশ্বকাপের বাজারে তীব্র প্রতিদ্বন্দ্বিতা: প্রচারণায় নাইকি, বিক্রিতে এগিয়ে অ্যাডিডাস মুন্সীগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ১ লাখ ৯১ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নকআউটে জার্মানি, তবে ভাবনায় রক্ষণভাগ কানাডিয়ান মিডফিল্ডারকে গুরুতর ফাউল: কাতারের মাদিবো ৫ ম্যাচে নিষিদ্ধ

ট্রাম্পকে সুদর্শন ও চমৎকার বললেন বাইডেন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১২৫ বার দেখা হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গ্রেপ্তারের পর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখচ্ছবি (মাগশট) দেখেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। তিনি ব্যঙ্গ করে বলেছেন, ‘তিনি সুদর্শন ও চমৎকার মানুষ।’

নেভাদা ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সীমান্তবর্তী লেক তাহোতে অনুশীলনের ক্লাস থেকে বেরিয়ে আসার পরে সাংবাদিকদের কাছে ট্রাম্প সম্পর্কে ব্যঙ্গ করে বাইডেন এই কথা বলেছেন।

বাইডেন সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় ২০২০ সালে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে গ্রেপ্তারের পর ডোনাল্ড ট্রাম্পের মুখচ্ছবি (মাগশট) তিনি দেখেছেন।

ভ্রু কুঁচকে রাগ ও ক্ষোভ নিয়ে তাকিয়ে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রেপ্তারের পর তোলা তাঁর এমন একটি মুখচ্ছবি (মাগশট) প্রকাশ করেছে ফুলটন কাউন্টি শেরিফের কার্যালয়। আসামি হিসেবে নথিভুক্ত করার জন্যই ট্রাম্পের ওই ছবি তোলা হয়। তিনিই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট যাঁকে, গ্রেপ্তারের পর মুখচ্ছবি নেওয়া হলো।

প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন মূলত ট্রাম্পের আইনি ঝামেলার বিষয়ে মন্তব্য করা এড়িয়ে গেছেন। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন, তাঁরা বিচার বিভাগীয় ও প্রসিকিউটরিয়াল স্বাধীনতা রক্ষা করতে চান।

 

জর্জিয়ায় মামলা ছাড়াও ট্রাম্প নির্বাচনী হস্তক্ষেপ এবং তাঁর শ্রেণিবদ্ধ নথিগুলো পরিচালনা সম্পর্কিত ফেডারেল অপরাধমূলক অভিযোগের মুখোমুখি হচ্ছেন। তিনি গত বৃহস্পতিবার আটলান্টার ফুলটন কাউন্টি কারাগারে আত্মসমর্পণ করেন। পরে দুই লাখ ডলারের মুচলেকায় তাঁকে জামিন দেওয়া হয়।এনডিটিভি

 

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026