1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিয়ে অবহেলিত সড়ক সংস্কার করছে চসিক: মেয়র ডা. শাহাদাত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২৯ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দীর্ঘদিন ধরে অবহেলিত ও জরাজীর্ণ অবস্থায় থাকা নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে সিটি কর্পোরেশন। এসব সড়কের উন্নয়নের মাধ্যমে নাগরিকদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ জুন) নগরীর ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডের শহীদ এনএমএমজে ডিগ্রি কলেজ সড়ক ও রাজাখালী সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়নের অভাবে এলাকার মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হয়েছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের চলাচল ছিল কষ্টসাধ্য। জনগণের দুর্ভোগ কমানো এবং এলাকার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে এসব সড়কের উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত উপায়ে এই সংস্কার কাজ সম্পন্ন করার জন্য তিনি সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, একটি উন্নত নগরীর অন্যতম পূর্বশর্ত কার্যকর যোগাযোগ ব্যবস্থা। সড়ক উন্নয়নের ফলে শুধু যাতায়াত সহজ হয় না, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডও সম্প্রসারিত হয়। এ কারণে নগরীর প্রতিটি ওয়ার্ডে প্রয়োজনভিত্তিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সিটি কর্পোরেশন। নাগরিক দুর্ভোগ লাঘবে পর্যায়ক্রমে অন্যান্য জরাজীর্ণ সড়কগুলোও সংস্কারের আওতায় আনা হবে।

ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়নেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। চসিকের প্রতিটি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুদূরপ্রসারী পরিকল্পনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে যাতে প্রকল্পগুলোর দীর্ঘমেয়াদি সুফল নগরবাসী ভোগ করতে পারেন। একই সাথে তিনি উন্নয়ন কর্মকাণ্ড টিকিয়ে রাখতে এবং নগরীকে পরিচ্ছন্ন রাখতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা সড়ক দুটির সংস্কার কাজ দ্রুত শুরু করায় চসিক মেয়রের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রকল্প বাস্তবায়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026