1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমডালা খাল চীনের সাথে সম্পর্ক আরও জোরদার হবে, তারেক রহমানের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা ও নেতার ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী ইসলামী আন্দোলনের বিক্ষোভের ডাক ঢাকায় ফরাসি রাষ্ট্রদূতের সাথে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বৈঠক অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিয়ে অবহেলিত সড়ক সংস্কার করছে চসিক: মেয়র ডা. শাহাদাত লাতিন আমেরিকার ইতিহাসে শতকের ভয়াবহতম জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা বিশ্বকাপের বাজারে তীব্র প্রতিদ্বন্দ্বিতা: প্রচারণায় নাইকি, বিক্রিতে এগিয়ে অ্যাডিডাস মুন্সীগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ১ লাখ ৯১ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নকআউটে জার্মানি, তবে ভাবনায় রক্ষণভাগ কানাডিয়ান মিডফিল্ডারকে গুরুতর ফাউল: কাতারের মাদিবো ৫ ম্যাচে নিষিদ্ধ

সাগরে তেজস্ক্রিয় পানি, দ. কোরিয়ায় ১৬ বিক্ষোভকারী আটক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১১৪ বার দেখা হয়েছে

বিভিন্ন দেশ ও সংস্থার আপত্তির পরও ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয় পানি প্রশান্ত মহাসাগরে ছাড়তে শুরু করেছে জাপান। এ ঘটনায় আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) দক্ষিণ কোরিয়ায় ১৬ জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সিউলে জাপান দূতাবাসের সামনে বিক্ষোভ করছিল।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুলিশ জাপান দূতাবাসে অনুপ্রবেশের অভিযোগে শিক্ষার্থীদের গ্রেপ্তার করে। তবে জাপান যেদিন তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়ার ঘোষণা দেয় বিক্ষোভটি তখন থেকেই শুরু হয়।

বিক্ষোভকারীদের একটি ব্যানারে লেখা ছিল ‘সাগর জাপানের ডাস্টবিন নয়।’ রয়টার্স বলছে, বিক্ষোভকারীদের অধিকাংশই তরুণ। ঘটনাস্থলে উপস্থিত রয়টার্সের একজন ফটোগ্রাফার জানান, পুলিশ কর্মকর্তারা বিক্ষোভকারীদের দূতাবাস থেকে টেনে নিয়ে যায় এবং একটি বাসে তুলে নেয়।

এদিন বিক্ষোভের জন্য দূতাবাসের বাইরে প্রায় ৫০ জন জড়ো হয়েছিল। তবে দক্ষিণ কোরিয়া বলছে, সাগরে তেজস্ক্রিয় পানি ছাড়ার সঙ্গে কোনও বৈজ্ঞানিক সমস্যা নেই। কিন্তু টোকিওকে এই প্রক্রিয়া চলাকালীন স্বচ্ছ হওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026