1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমডালা খাল চীনের সাথে সম্পর্ক আরও জোরদার হবে, তারেক রহমানের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা ও নেতার ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী ইসলামী আন্দোলনের বিক্ষোভের ডাক ঢাকায় ফরাসি রাষ্ট্রদূতের সাথে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বৈঠক অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিয়ে অবহেলিত সড়ক সংস্কার করছে চসিক: মেয়র ডা. শাহাদাত লাতিন আমেরিকার ইতিহাসে শতকের ভয়াবহতম জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা বিশ্বকাপের বাজারে তীব্র প্রতিদ্বন্দ্বিতা: প্রচারণায় নাইকি, বিক্রিতে এগিয়ে অ্যাডিডাস মুন্সীগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ১ লাখ ৯১ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নকআউটে জার্মানি, তবে ভাবনায় রক্ষণভাগ কানাডিয়ান মিডফিল্ডারকে গুরুতর ফাউল: কাতারের মাদিবো ৫ ম্যাচে নিষিদ্ধ

ব্রিকসের নতুন ছয় সদস্যের নাম ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১২০ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ব্রাজিল, ভারত, চীন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত বৈশ্বিক জোট ব্রিকসে নতুন ছয়টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বৃহস্পতিবার (২৪ আগস্ট) জোটের শীর্ষ সম্মেলনে নতুন পূর্ণ সদস্য হিসেবে মিসর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবের নাম ঘোষণা করেছেন।

আমন্ত্রণের ভিত্তিতে ২০২৪ সালের ১ জানুয়ারি এ দেশগুলো ব্রিকসে আনুষ্ঠানিকভাবে যোগদান করবে। এরমাধ্যমে পাঁচ দেশের জোট থেকে নতুন বছরে ১১ দেশের জোটে পরিণত হবে ব্রিকস।

মঙ্গলবার ২২ আগস্ট থেকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শুরু হয় তিনদিনের এ শীর্ষ সম্মেলন। এতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ছাড়া বাকি চার দেশের সরকার প্রধানরা স্বশরীরে অংশ নেন।

বুধবার জোটের শীর্ষ নেতারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এরমধ্যে ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ব্রিকসের পরিধি বাড়ানো এবং ডলারবিহীন লেনদেনের বিষয়টি। এদিন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জানান, নতুন সদস্য যুক্ত করে ব্রিকসের পরিধি বাড়াতে সম্মত হয়েছে বাকি দেশগুলো। তিনি আরও জানান, এবারের সম্মেলনেই নতুন সদস্যদের নাম ঘোষণা করা হবে।

ব্রিকসে নতুন সদস্য অন্তর্ভুক্তিতে প্রথমে সম্মত ছিল না ভারত ও ব্রাজিল। কিন্তু চীনের প্রচেষ্টায় তারা এ মনোভাব পরিবর্তন করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল জানান, জোটে নতুন সদস্য নিতে কোনো আপত্তি নেই তাদের।

নতুন এ ছয়টি দেশের নাম ঘোষণার পর কথা বলেছেন মোদি। তিনি বলেছেন, ‘আমি ব্রিকসে নতুন এ ছয় দেশকে স্বাগত জানাই। আমি এ দেশের মানুষ ও নেতাদের শুভেচ্ছা জানাচ্ছি।

প্রত্যেকটি দেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আমি বিশ্বাস করি সবগুলো দেশ একসঙ্গে সহযোগিতা ও সমৃদ্ধিরনতুন যুগের জন্য কাজ করবে।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026