1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমডালা খাল চীনের সাথে সম্পর্ক আরও জোরদার হবে, তারেক রহমানের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা ও নেতার ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী ইসলামী আন্দোলনের বিক্ষোভের ডাক ঢাকায় ফরাসি রাষ্ট্রদূতের সাথে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বৈঠক অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিয়ে অবহেলিত সড়ক সংস্কার করছে চসিক: মেয়র ডা. শাহাদাত লাতিন আমেরিকার ইতিহাসে শতকের ভয়াবহতম জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা বিশ্বকাপের বাজারে তীব্র প্রতিদ্বন্দ্বিতা: প্রচারণায় নাইকি, বিক্রিতে এগিয়ে অ্যাডিডাস মুন্সীগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ১ লাখ ৯১ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নকআউটে জার্মানি, তবে ভাবনায় রক্ষণভাগ কানাডিয়ান মিডফিল্ডারকে গুরুতর ফাউল: কাতারের মাদিবো ৫ ম্যাচে নিষিদ্ধ

দেশে এসেছে সাড়ে ৮ কোটি টাকার ভারতীয় পেঁয়াজ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৯৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

হিলি স্থলবন্দর দিয়ে দুই দিনে ভারত থেকে সাড়ে ৮ কোটি টাকা মূল্যের প্রায় ১ হাজার ৮০০ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে এসেছে। গত ১৯ আগস্ট ভারত সরকারের ৪০ শতাংশ শুল্ক আরোপের পর সোমবার থেকে হিলি দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়।

হিলি স্থলবন্দরের অপারেটর পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, গত ২১ ও ২২ আগস্ট ৫৯টি ভারতীয় ট্রাকে এসব পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করে এবং টনপ্রতি পেঁয়াজের দাম ৪৮ হাজার টাকা। তিনি বলেন, আমদানি করা পেঁয়াজ দ্রুত খালাস ও বাজারে সরবরাহ নিশ্চিত করতে বন্দর কর্তৃপক্ষ কাজ করছে।

জানা যায়, ভারত রপ্তানি শুল্ক আরোপের পর স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে।

হিলি বাজারের খুচরা পেঁয়াজ ব্যবসায়ী জানান, ভারতের রপ্তানি শুল্ক কার্যকর হওয়ার একদিন আগে তিনি প্রতি কেজি পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি করেছেন। কিন্তু, এখন তা প্রায় ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি করতে হচ্ছে।

আরেক পেঁয়াজ ব্যবসায়ী জানান, দেশি পেঁয়াজের দাম বেড়ে ১০০ টাকা হয়েছে, যা কয়েকদিন আগে ছিল ৮০ টাকা কেজি।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন অর রশীদ বলেন, শুল্ক বাড়ানোর পর আমদানিকারকরা প্রতি কেজিতে ৭ থেকে ৮ টাকা দাম বাড়াচ্ছেন। তিনি মনে করেন, আমদানি করা পেঁয়াজ স্থানীয় বাজারে এলে ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে ৫০-৫৫ টাকায় নেমে আসবে।।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026