1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমডালা খাল চীনের সাথে সম্পর্ক আরও জোরদার হবে, তারেক রহমানের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা ও নেতার ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী ইসলামী আন্দোলনের বিক্ষোভের ডাক ঢাকায় ফরাসি রাষ্ট্রদূতের সাথে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বৈঠক অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিয়ে অবহেলিত সড়ক সংস্কার করছে চসিক: মেয়র ডা. শাহাদাত লাতিন আমেরিকার ইতিহাসে শতকের ভয়াবহতম জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা বিশ্বকাপের বাজারে তীব্র প্রতিদ্বন্দ্বিতা: প্রচারণায় নাইকি, বিক্রিতে এগিয়ে অ্যাডিডাস মুন্সীগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ১ লাখ ৯১ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নকআউটে জার্মানি, তবে ভাবনায় রক্ষণভাগ কানাডিয়ান মিডফিল্ডারকে গুরুতর ফাউল: কাতারের মাদিবো ৫ ম্যাচে নিষিদ্ধ

মুফতি হান্নানের জবানবন্দি হামলার আগে বৈঠক হয় উপমন্ত্রী পিন্টুর বাসায় ২০০৭ সালের ১ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন মুফতি হান্নান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১০৩ বার দেখা হয়েছে

মুফতি আবদুল হান্নান
পিতা: মৃত মুন্সী নূর মোহাম্মদ মিয়া
গ্রাম: হিরন, ডাকঘর: হিরন
উপজেলা: কোটালীপাড়া
জেলা: গোপালগঞ্জ

আমি স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি করছি যে, আমি ১৯৭৯ সালে গওহরডাঙ্গা মাদ্রাসা থেকে কোরআন হেফজ শেষ করি। একই বছর বরিশাল জেলার শর্শিনা মাদ্রাসায় ছয় মাস পর্যন্ত পড়াশোনা করি। তারপর একই বছর আমি ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হয়ে ১৯৮৭ সাল পর্যন্ত পড়াশোনা করি এবং টাইটেল পাস করি।

এরপর একই সময়ে আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ বিষয়ে এমএ সম্পন্ন করি। ওই বছরই আমি দেশে ফিরি। একই বছর পাকিস্তানের করাচির জামেয়া বিন নূরিয়া কওমি মাদ্রাসা থেকে মুফতি কোর্স সম্পন্ন করি।

ওই বছরই ১৯৭৯ সালে  রমজানের ছুটিতে রাশিয়ার বিরুদ্ধে মুজাহিদদের পক্ষে আফগানিস্তানের খোস্ত শহরে প্রথমে ১৫ দিনের প্রশিক্ষণ গ্রহণ করি এবং ১৫ দিন যুদ্ধে অংশগ্রহণ করাকালে আমার বাঁ হাতে মিসাইলের আঘাতে গুরুতর জখমপ্রাপ্ত হই। ওই অবস্থায় আমাকে পেশোয়ার কুয়েত আল হেলাল হাসপাতালে চিকিৎসা করানো হয়। চিকিৎসা শেষে আবার করাচি গিয়ে আমি আমার শিক্ষা কোর্স সম্পন্ন করি।

১৯৯২ সালের ডিসেম্বরে আমি দেশে ফিরি এবং কোটালীপাড়ায় আদর্শ ক্যাডেট মাদ্রাসা স্থাপন করি। একই সঙ্গে আল ফারুক ইসলামিক ফাউন্ডেশন নামে একটি জনসেবামূলক এনজিও প্রতিষ্ঠা করি।

১৯৯৪ সালে হরকাতুল জিহাদ ইসলামির আমির মুফতি শফিকুর রহমান, সেক্রেটারি মুফতি আবদুল হাই ও আবদুর রউফ গওহরডাঙা মাদ্রাসায় আসেন। তাঁরা সাংগঠনিক সভা করেন। তখন তাঁরা আমাকেও ডাকেন। তখন তাঁরা একটি জেলা কমিটি গঠন করেন। আমাকে থানা কমিটির প্রচার সম্পাদক করা হয়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026