1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমডালা খাল চীনের সাথে সম্পর্ক আরও জোরদার হবে, তারেক রহমানের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা ও নেতার ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী ইসলামী আন্দোলনের বিক্ষোভের ডাক ঢাকায় ফরাসি রাষ্ট্রদূতের সাথে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বৈঠক অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিয়ে অবহেলিত সড়ক সংস্কার করছে চসিক: মেয়র ডা. শাহাদাত লাতিন আমেরিকার ইতিহাসে শতকের ভয়াবহতম জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা বিশ্বকাপের বাজারে তীব্র প্রতিদ্বন্দ্বিতা: প্রচারণায় নাইকি, বিক্রিতে এগিয়ে অ্যাডিডাস মুন্সীগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ১ লাখ ৯১ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নকআউটে জার্মানি, তবে ভাবনায় রক্ষণভাগ কানাডিয়ান মিডফিল্ডারকে গুরুতর ফাউল: কাতারের মাদিবো ৫ ম্যাচে নিষিদ্ধ

পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক বসাল ভারত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৩৫ বার দেখা হয়েছে

স্থানীয় বাজারে দাম নিয়ন্ত্রণে আনতে এবার পেঁয়াজ রপ্তানিতে ৪০% শুল্ক আরোপ করেছে ভারত।

শনিবার (১৯ আগস্ট) দেশটির অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে শুল্ক আরোপের সিদ্ধান্ত জানায়।

এ সিদ্ধান্ত ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

ভারতে গত কয়েক মাস ধরে পেঁয়াজ ও টমেটোর দাম তুলনামূলক বেশি। এরই মধ্যে পেঁয়াজের দাম গত বছরের চেয়ে ২০ শতাংশ বেড়ে গেছে। মূলত এই দাম নিয়ন্ত্রণে রাখতেই এবার রপ্তানিতে শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতের অর্থ মন্ত্রণালয়ের ভোক্তা বিষয়ক সম্পাদক রোহিত কুমার সিং বলেন, অভ্যন্তরীণ সরবরাহ বাড়াতে এবং রপ্তানি নিরুৎসাহিত করতেই বাড়তি এ শুল্ক আরোপের পথে হেঁটেছে মন্ত্রণালয়। এর মাধ্যমে পেঁয়াজের দামেও লাগাম টেনে ধরা যাবে।

ভারতে শনিবার প্রতি কেজি পেঁয়াজ ৩০ দশমিক ৭২ রুপিতে বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় ২০.৭৫ শতাংশ বেশি। এই বাড়তি দামের মধ্যেই রেকর্ড পেঁয়াজ রপ্তানি করেছে বাংলাদেশের প্রতিবেশী ভারত।

এপ্রিল-জুনে রপ্তানি হয়েছে প্রায় সাড়ে ৬ লাখ মেট্রিক টন।

পেঁয়াজ উৎপাদনকারী দেশ ভারত থেকে বাংলাদেশ ছাড়াও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, মালয়েশিয়া, শ্রীলঙ্কা পেঁয়াজ আমদানি করে থাকে। ইন্ডিয়ান এক্সপ্রেস।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026