1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমডালা খাল চীনের সাথে সম্পর্ক আরও জোরদার হবে, তারেক রহমানের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা ও নেতার ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী ইসলামী আন্দোলনের বিক্ষোভের ডাক ঢাকায় ফরাসি রাষ্ট্রদূতের সাথে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বৈঠক অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিয়ে অবহেলিত সড়ক সংস্কার করছে চসিক: মেয়র ডা. শাহাদাত লাতিন আমেরিকার ইতিহাসে শতকের ভয়াবহতম জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা বিশ্বকাপের বাজারে তীব্র প্রতিদ্বন্দ্বিতা: প্রচারণায় নাইকি, বিক্রিতে এগিয়ে অ্যাডিডাস মুন্সীগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ১ লাখ ৯১ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নকআউটে জার্মানি, তবে ভাবনায় রক্ষণভাগ কানাডিয়ান মিডফিল্ডারকে গুরুতর ফাউল: কাতারের মাদিবো ৫ ম্যাচে নিষিদ্ধ

লাদাখে ভারতীয় সেনাবাহিনীর ৯ সৈন্য নিহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১২৮ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

লাদাখে ভারতীয় সেনাবাহিনীর ৯ সৈন্য নিহত

এক ভয়ংকর দুর্ঘটনা ঘটেছে ভারতে ভারতের লাদাখে। ভারতীয় সেনাবাহিনীর ট্রাক পাহাড়ি রাস্তা থেকে পিছলে গিয়ে পড়ল নদীতে। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এক জেসিও ও আট জওয়ানের মৃত্যু হয়েছে ওই দুর্ঘটনায়। স্থানীয় সময় শনিবার বিকেল পৌনে ৫টা নাগাদ লেহ থেকে ১৫০ কিলোমিটার দূরে কিয়ারিতে ওই দুর্ঘটনা ঘটে। জানিয়েছেন লেহ-র পুলিশ সুপারে পি ডি নিত্য।

ওই দুর্ঘটনায় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এক জওয়ানকে। তার চিকিত্সা চলছে। তবে তার অবস্থা সঙ্কটজনক বলেই জানিয়েছেন পি ডি নিত্য। পূর্ব লাদাখের কিয়ারিতে সেনাবাহিনীর একটি বেসক্যাম্প রয়েছে। সেই ক্যাম্পে যাচ্ছিলেন ওই সৈন্যরা। তাদের সাথে ছিল আরো পাঁচটি গাড়ি। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেনাবাহিনী হাসপাতালে নিয়ে গেলে আট জওয়ানকে মৃত বলে ঘোষণা করা হয়।
সূত্র : জি নিউজ

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026