1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমডালা খাল চীনের সাথে সম্পর্ক আরও জোরদার হবে, তারেক রহমানের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা ও নেতার ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী ইসলামী আন্দোলনের বিক্ষোভের ডাক ঢাকায় ফরাসি রাষ্ট্রদূতের সাথে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বৈঠক অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিয়ে অবহেলিত সড়ক সংস্কার করছে চসিক: মেয়র ডা. শাহাদাত লাতিন আমেরিকার ইতিহাসে শতকের ভয়াবহতম জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা বিশ্বকাপের বাজারে তীব্র প্রতিদ্বন্দ্বিতা: প্রচারণায় নাইকি, বিক্রিতে এগিয়ে অ্যাডিডাস মুন্সীগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ১ লাখ ৯১ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নকআউটে জার্মানি, তবে ভাবনায় রক্ষণভাগ কানাডিয়ান মিডফিল্ডারকে গুরুতর ফাউল: কাতারের মাদিবো ৫ ম্যাচে নিষিদ্ধ

পাকিস্তানে জঙ্গি হামলায় ১১ শ্রমিক নিহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১১৮ বার দেখা হয়েছে

পাকিস্তানের উত্তরপশ্চিমের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জঙ্গি হামলায় ১১ শ্রমিক নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার।

 

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ এক পোস্টে তিনি এ তথ্য জানান।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তরের সেনা ও পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, শ্রমিকদের বহন করা একটি ট্রাকের নিচে একটি বোমা বিস্ফোরিত হয়। ওই ট্রাকে করে শ্রমিকদের আফগানিস্তান সীমান্তবর্তী ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর একটি নির্মাণ প্রকল্পে নিয়ে যাওয়া হচ্ছিল।

উত্তর ওয়াজিরিস্তানের সিনিয়র সরকারি কর্মকর্তা রেহমান গুল খাট্টক এক বিবৃতিতে বলেন, পাকিস্তান সেনাবাহিনীর জন্য একটি নতুন ঘাঁটি তৈরির সময় শনিবার সন্ধ্যায় শ্রমিকদের ওপর এ হামলা চালানো হয়।

এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026