1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমডালা খাল চীনের সাথে সম্পর্ক আরও জোরদার হবে, তারেক রহমানের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা ও নেতার ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী ইসলামী আন্দোলনের বিক্ষোভের ডাক ঢাকায় ফরাসি রাষ্ট্রদূতের সাথে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বৈঠক অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিয়ে অবহেলিত সড়ক সংস্কার করছে চসিক: মেয়র ডা. শাহাদাত লাতিন আমেরিকার ইতিহাসে শতকের ভয়াবহতম জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা বিশ্বকাপের বাজারে তীব্র প্রতিদ্বন্দ্বিতা: প্রচারণায় নাইকি, বিক্রিতে এগিয়ে অ্যাডিডাস মুন্সীগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ১ লাখ ৯১ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নকআউটে জার্মানি, তবে ভাবনায় রক্ষণভাগ কানাডিয়ান মিডফিল্ডারকে গুরুতর ফাউল: কাতারের মাদিবো ৫ ম্যাচে নিষিদ্ধ

নির্বাচনকে সামনে রেখে অস্ত্র মজুদ করছে ছাত্রদল নেতারা: ডিএমপি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৫৯ বার দেখা হয়েছে

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে ছাত্রদল নেতা-কর্মীরা অবৈধ অস্ত্রের মজুদ করছে বলে মন্তব্য করেছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার খন্দকার নুরুন্নবী।

 

রোববার (২০ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিং নাশতার পরিকল্পনা ও প্রস্তুতির অভিযোগে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ছাত্রদলের ৬ নেতাকে গ্রেপ্তারের বিষয়ে ব্রিফিং তিনি এ কথা বলেন।

গ্রেপ্তার নেতাদের মধ্যে রয়েছেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মো. হাসানুর রহমান, অমর একুশে হল শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রিয়াদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ।

খন্দকার নুরুন্নবী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ছাত্রদল নেতারা জানায় বিএনপির হাইকমান্ডের নির্দেশে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নেতা-কর্মীদের রাজপথে শক্তি বৃদ্ধির লক্ষ্যে এই অবৈধ অস্ত্রের মাধ্যমে জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি এবং সরকারকে অস্থিতিশীল করার পরিকল্পনা ছিলো।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026