1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমডালা খাল চীনের সাথে সম্পর্ক আরও জোরদার হবে, তারেক রহমানের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা ও নেতার ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী ইসলামী আন্দোলনের বিক্ষোভের ডাক ঢাকায় ফরাসি রাষ্ট্রদূতের সাথে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বৈঠক অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিয়ে অবহেলিত সড়ক সংস্কার করছে চসিক: মেয়র ডা. শাহাদাত লাতিন আমেরিকার ইতিহাসে শতকের ভয়াবহতম জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা বিশ্বকাপের বাজারে তীব্র প্রতিদ্বন্দ্বিতা: প্রচারণায় নাইকি, বিক্রিতে এগিয়ে অ্যাডিডাস মুন্সীগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ১ লাখ ৯১ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নকআউটে জার্মানি, তবে ভাবনায় রক্ষণভাগ কানাডিয়ান মিডফিল্ডারকে গুরুতর ফাউল: কাতারের মাদিবো ৫ ম্যাচে নিষিদ্ধ

দলের হিসাব প্রকাশে দ্বিধায় ইসি এখনো হিসাব দেয়নি অর্ধেক নিবন্ধিত দল, সময় পাচ্ছে সেপ্টেম্বর পর্যন্ত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১২২ বার দেখা হয়েছে

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন গত বছর দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো নিবন্ধিত সব রাজনৈতিক দলের আয়-ব্যয়ের খাতওয়ারি প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা নিয়ে ছিল। কিন্তু সেই উদ্যোগ আর আশার আলো দেখেনি। নির্বাচন কমিশন দলের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। দলের হিসাব প্রকাশের কথা জানিয়ে গত বছরের সেপ্টেম্বরে নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের জানান, দলের অডিট রিপোর্ট কমিশনে যাচাই-বাছাই করার মতো লোকবল নেই। তবে দলের অডিট রিপোর্ট প্রকাশ করতে চান তারা। এ নির্বাচন কমিশনার বলেছিলেন, ‘অডিট করার ক্ষমতা ইসির নেই। এটা যাচাই করার মতো লোকবলও নেই। তবে অডিট রিপোর্ট আইন অনুযায়ী প্রকাশ করব।’ তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য চাইলেও তারা দিতে রাজি হননি।

তবে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘এটা (আয়-ব্যয়ের প্রতিবেদন) আমাদের কাছে জমা দেয় আইনগতভাবে। এই অডিট রিপোর্ট আমাদের কাছে একটা হেফাজত। সুতরাং এটা আমরা সবার কাছে প্রকাশ করতে পারি না।’

অন্যদিকে ২০১৬ সালে আদালত ছয় নাগরিকের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রায় দিয়েছিলেন- রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব প্রকাশে বাধা নেই। হাই কোর্টের সেই রায়ে বলা হয়েছিল, কোনো নাগরিক কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জানতে চাইলে নির্বাচন কমিশন সেই দলের সম্মতি ছাড়াই তা প্রকাশ করতে পারবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026