1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমডালা খাল চীনের সাথে সম্পর্ক আরও জোরদার হবে, তারেক রহমানের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা ও নেতার ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী ইসলামী আন্দোলনের বিক্ষোভের ডাক ঢাকায় ফরাসি রাষ্ট্রদূতের সাথে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বৈঠক অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিয়ে অবহেলিত সড়ক সংস্কার করছে চসিক: মেয়র ডা. শাহাদাত লাতিন আমেরিকার ইতিহাসে শতকের ভয়াবহতম জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা বিশ্বকাপের বাজারে তীব্র প্রতিদ্বন্দ্বিতা: প্রচারণায় নাইকি, বিক্রিতে এগিয়ে অ্যাডিডাস মুন্সীগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ১ লাখ ৯১ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নকআউটে জার্মানি, তবে ভাবনায় রক্ষণভাগ কানাডিয়ান মিডফিল্ডারকে গুরুতর ফাউল: কাতারের মাদিবো ৫ ম্যাচে নিষিদ্ধ

কানাডার উত্তরপশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১১৪ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ভয়াবহ দাবানেলে পুড়ছে কানাডার উত্তরপশ্চিমাঞ্চল। আগুন থেকে বাঁচতে সেখানকার বাসিন্দারা এলাকা ছাড়ছেন। স্থানীয় বিমানবন্দর ও মহাসড়কগুলোতে মানুষের ভিড় বেড়েছে।

এর আগে কর্তৃপক্ষ সতর্ক করে জানায়, অঞ্চলটির রাজধানী ও বড় শহর ইয়েলোনাইফের দিকে এগোচ্ছে দাবানল। খবর আল-জাজিরার।

কানাডিয়ান সরকার জানিয়েছে, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবানল নিয়ে আলোচনা করার জন্য একটি জরুরি কমিটির আহ্বান করবেন, যা ইনসিডেন্ট রেসপন্স গ্রুপ নামে পরিচিত। গত কয়েক মাস ধরেই দাবানলে বিপর্যস্ত দেশটির বেশ কিছু অঞ্চল।

কর্তৃপক্ষ ইয়েলোনাইফের প্রায় ২০ হাজার বাসিন্দাকে শুক্রবারের মধ্যে শহর ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। আশপাশের এলাকাগুলো থেকেও মানুষকে সরিয়ে নেয়া হচ্ছে।

এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ বাসিন্দাদের ফ্লাইটের কমপক্ষে দুই ঘণ্টা আগে পৌঁছানোর জন্য সতর্ক করেছে।

বিস্তীর্ণ ও অল্প জনবসতিপূর্ণ অঞ্চলের প্রিমিয়ার ক্যারোলিন কোচরান এই সংকটকে নজিরবিহীন বলে বর্ণনা করেছেন। বাসিন্দারে শান্ত থাকার পাশাপাশি নির্দেশনা মানার আহ্বানও জানিয়েছেন তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026