1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অবকাঠামো ও জমি সংকট নিরসনে বরিশাল বিশ্ববিদ্যালয়কে আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী বৈশ্বিক ভূমিকম্পের সতর্কবার্তায় মোবাইল প্রযুক্তির ভূমিকা ও কার্যকারিতা বৃদ্ধি ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, ব্যাপক ক্ষয়ক্ষতি নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় সাত রাজনৈতিক দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ তিয়েনআনমেন স্কয়ারে বীরদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতার ওপর জোর বেইজিংয়ে শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, বহুমুখী দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমডালা খাল চীনের সাথে সম্পর্ক আরও জোরদার হবে, তারেক রহমানের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা ও নেতার ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী ইসলামী আন্দোলনের বিক্ষোভের ডাক

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছয় দেশের সামরিক উপদেষ্টার শ্রদ্ধা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১০৩ বার দেখা হয়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ছয় দেশের সামরিক উপদেষ্টা। বুধবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ধানমণ্ডিস্থ বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

প্রথমেই বাংলাদেশ প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। বাংলাদেশ প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক এই শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন।

এরপর অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর পক্ষে জন ডেমসে; চীনের ডু জিনসেন, কিউ হিমো; ভারতের মনমিত সিং সাবারওয়াল, আবুতোষ শর্মা; নেপালের রোসান শমসের রানা; রাশিয়া থেকে ভিক্তরোভীচ নাইডেনওভ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে নিকোলাস এনজি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা জানানোর পর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীতে আমরা শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। বাংলাদেশে কর্মরত বিশ্বের বিভিন্ন দেশের মিলিটারি, ডিফেন্স ও সামরিক এডভাইজার যারা আছেন, তারা শ্রদ্ধা নিবেদন জানাতে আমার সঙ্গে এসেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের অভ্যুদয় সারা বিশ্বের জন্য একটি বিস্ময়। জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশ দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। সেটার প্রতি সবার যে অসম্ভব শ্রদ্ধা এবং সম্মানবোধ রয়েছে তার বহিঃপ্রকাশ করার জন্য তারা এখানে এসেছেন। তাদের সম্মানের স্থানটি আমাদের অবগত করেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026