1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অবকাঠামো ও জমি সংকট নিরসনে বরিশাল বিশ্ববিদ্যালয়কে আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী বৈশ্বিক ভূমিকম্পের সতর্কবার্তায় মোবাইল প্রযুক্তির ভূমিকা ও কার্যকারিতা বৃদ্ধি ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, ব্যাপক ক্ষয়ক্ষতি নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় সাত রাজনৈতিক দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ তিয়েনআনমেন স্কয়ারে বীরদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতার ওপর জোর বেইজিংয়ে শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, বহুমুখী দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমডালা খাল চীনের সাথে সম্পর্ক আরও জোরদার হবে, তারেক রহমানের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা ও নেতার ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী ইসলামী আন্দোলনের বিক্ষোভের ডাক

নাইজেরিয়ায় চোরাগোপ্তা হামলায় ২৬ সেনা নিহত ভূপাতিত হেলিকপ্টার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১২১ বার দেখা হয়েছে

নাইজেরিয়ায় চোরাগোপ্তা হামলায় ২৬ সেনা নিহত
ভূপাতিত হেলিকপ্টার

নাইজেরিয়ায় চোরাগোপ্তা হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ২৬ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮ জন। স্থানীয় সময় গত রবিবার রাতে দেশটির মধ্যাঞ্চলে জুংগেরু-তেগিনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

বিমানবাহিনীর এক মুখপাত্র জানান, সোমবার সকালে একটি হেলিকপ্টার ঘটনাস্থলে গিয়ে আহত সেনাদের উদ্ধার করে। সেখানে তখন সেনাসদস্যের সঙ্গে অপরাধী গ্রুপের লড়াই চলছিল।

সামরিক বাহিনীর একটি সূত্র ২৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছে, নিহত ব্যক্তিদের মধ্যে তিন কর্মকর্তা ও তিন বেসামরিক জেটিএফ (রক্ষী) রয়েছেন। ‘মারাত্মক লড়াইয়ের’ পর এই হতাহতের ঘটনা ঘটে।

হামলাকারীরাও ‘ব্যাপক ক্ষয়ক্ষতির’ শিকার হয়েছে জানিয়ে আরেকটি সূত্র বলেছে, বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে ১১ জনের মরদেহসহ আহত ৭ জনকে নিয়ে আসা হচ্ছিল। সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সেটি হামলাকারীদের ছোড়া গুলিতে ভূপাতিত হয়।

‘হতাহত ব্যক্তিদের উদ্ধারে অভিযানে’ যাওয়া একটি এমআই-১৭১ হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন বিমানবাহিনীর এক মুখপাত্র। তিনি জানান, সোমবার জুংগেরু থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026