1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অবকাঠামো ও জমি সংকট নিরসনে বরিশাল বিশ্ববিদ্যালয়কে আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী বৈশ্বিক ভূমিকম্পের সতর্কবার্তায় মোবাইল প্রযুক্তির ভূমিকা ও কার্যকারিতা বৃদ্ধি ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, ব্যাপক ক্ষয়ক্ষতি নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় সাত রাজনৈতিক দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ তিয়েনআনমেন স্কয়ারে বীরদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতার ওপর জোর বেইজিংয়ে শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, বহুমুখী দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমডালা খাল চীনের সাথে সম্পর্ক আরও জোরদার হবে, তারেক রহমানের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা ও নেতার ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী ইসলামী আন্দোলনের বিক্ষোভের ডাক

বেদনায় ভরা দিন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১০৩ বার দেখা হয়েছে

তখনও ভোরের আলো ফোটেনি। দূরের মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। এমন সময় প্রচন্ড গোলাগুলির আওয়াজ। এ গোলাগুলির আওয়াজ ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর সড়কের একটি বাড়ি ঘিরে, যে বাড়িতে বসবাস করেন বাংলাদেশের রাষ্ট্রপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এক বিঘা জমির উপর খুবই সাধারণ মানের ছোট্ট একটা বাড়ি। মধ্যবিত্ত মানুষের মতই সেখানে বসবাস করেন দেশের রাষ্ট্রপ্রধান। তিনি সবসময়ই সাধারণ জীবনযাপন করতেন। এই বাড়ি থেকেই ১৯৭১ সালের ২৬-এ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যে আন্দোলন-সংগ্রাম – এই বাড়িটি তার নীরব সাক্ষী। সেই বাড়িটিই হলো আক্রমণের লক্ষ্যবস্তুু। গোলাগুলির আওয়াজের মধ্যে আযানের ধ্বনি হারিয়ে যায়।
রাষ্ট্রপতির বাসভবনের নিরাপত্তায় সাধারণত সেনাবাহিনীর ইনফেন্ট্রি ডিভিশনকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু মাত্র ১০-১২ দিন পূর্বে বেঙ্গল ল্যাঞ্চারের অফিসার ও সৈনিকদের এ দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে। আমার মা, বেগম ফজিলাতুন্নেছা মুজিব, লক্ষ্য করলেন কালো পোশাকধারী সৈনিকেরা বাড়ির পাহারায় নিয়োজিত। তিনি প্রশ্নটা তুলেছিলেনও। কিন্তু কোন সদুত্তর পাননি।
আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবের ছিল দেশের মানুষের প্রতি অঢেল ভালোবাসা। তিনি সকলকেই অন্ধের মত বিশ্বাস করতেন। তিনি কখনও এটা ভাবতেও পারেননি যে, কোন বাঙালি তাঁর ওপর গুলি চালাতে পারে বা তাঁকে হত্যা করতে পারে। তাঁকে বাঙালি কখনও মারবে না, ক্ষতি করবে না – এই বিশ্বাস নিয়েই তিনি চলতেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, সেই বিশ্বাসের কি মূল্য তিনি পেয়েছিলেন? বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026