1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঘিওরে কোটি টাকা আত্মসাৎকারীর শাস্তির দাবিতে মানববন্ধন পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৬ হাজার ১৭৪ জন হাজি, প্রাণহানি ৫৫ জনের পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর তাজিয়া মিছিলের রুটে ট্রাফিক নির্দেশনা জারি অবকাঠামো ও জমি সংকট নিরসনে বরিশাল বিশ্ববিদ্যালয়কে আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী বৈশ্বিক ভূমিকম্পের সতর্কবার্তায় মোবাইল প্রযুক্তির ভূমিকা ও কার্যকারিতা বৃদ্ধি ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, ব্যাপক ক্ষয়ক্ষতি নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় সাত রাজনৈতিক দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ তিয়েনআনমেন স্কয়ারে বীরদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতার ওপর জোর বেইজিংয়ে শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, বহুমুখী দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা

হিমাচলে ভূমিধসে ১৬ জনের প্রাণহানি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৩৫ বার দেখা হয়েছে

ভারতের হিমাচল প্রদেশে বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু লোক আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (১৪ আগস্ট) ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক ঘটনায় এসব মানুষ হতাহত হয়েছেন বলে জানিয়েছে ভারতী ইংরেজি দৈনিক ডেকান হেরাল্ড (Deccan Herald)।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছে, রোববার রাতে মেঘ বিস্ফোরণে দুটি বাড়ি ভেসে গেছে। সেখান থেকে ছয়জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও জাদোন গ্রামে আরও সাতজন নিহত হয়েছেন।

মৃতদের নাম হরনাম (৩৮), কমল কিশোর (৩৫), হেমলতা (৩৪), রাহুল (১৪), নেহা (১২), গোলু (৮) এবং রক্ষা (১২) বলে জানা গেছে।

মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বলেছেন, সামার হিল এলাকার একটি শিব মন্দিরের ধ্বংসাবশেষ থেকে নয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ফাগলি এলাকার অন্য একটি গ্রামি বেশ কয়েকটি বাড়ি কাদার নিচে চাপা পড়েছিল।

স্টেট ইমারজেন্সি অপারেশন সেন্টারের তথ্যমতে, ভয়ংকর এই দুর্যোগের কারণে রাজ্যজুড়ে প্রায় ৭৫২টি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

ভারী বৃষ্টির মধ্যে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে পার্বত্য রাজ্যটির সব শিক্ষাপ্রতিষ্ঠান রোববার বন্ধ থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026