1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

ঘিওরে কোটি টাকা আত্মসাৎকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালী গ্রামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার মালিক মোঃ নাসির উদ্দিনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে মৌহালী বাজার এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ‘গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থা’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে অধিক মুনাফা ও সহজ শর্তে ঋণ দেওয়ার আশ্বাসে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়। পরে গ্রাহকরা তাদের জমাকৃত টাকা ও লভ্যাংশ ফেরত চাইলে নানা অজুহাতে তা পরিশোধ না করে টালবাহানা করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

বক্তারা বলেন, এলাকার দরিদ্র ও সাধারণ মানুষ তাদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করে এখন চরম দুর্ভোগে পড়েছেন। তারা দ্রুত তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই, ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে ভুক্তভোগীরা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026