1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঘিওরে কোটি টাকা আত্মসাৎকারীর শাস্তির দাবিতে মানববন্ধন পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৬ হাজার ১৭৪ জন হাজি, প্রাণহানি ৫৫ জনের পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর তাজিয়া মিছিলের রুটে ট্রাফিক নির্দেশনা জারি অবকাঠামো ও জমি সংকট নিরসনে বরিশাল বিশ্ববিদ্যালয়কে আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী বৈশ্বিক ভূমিকম্পের সতর্কবার্তায় মোবাইল প্রযুক্তির ভূমিকা ও কার্যকারিতা বৃদ্ধি ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, ব্যাপক ক্ষয়ক্ষতি নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় সাত রাজনৈতিক দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ তিয়েনআনমেন স্কয়ারে বীরদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতার ওপর জোর বেইজিংয়ে শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, বহুমুখী দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা

জঙ্গিবাদ ও সন্ত্রাস বন্ধে আলেম-ওলামাদের সহযোগিতা প্রত্যাশা প্রধানমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১১০ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে সরকারকে সাহায্য করার জন্য সকলকে বিশেষ করে আলেম-ওলামাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা কুসংস্কার, জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে আপনাদের (আলেম-ওলামাদের) সহযোগিতা চাই।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৩-এর জাতীয় পর্যায়ের বিজয়ী হাফেজগণের মধ্যে পুরস্কার বিতরণকালে আরও বলেন, ‘আমি আপনাদের সকলকে বিশেষ মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি যাতে আমাদের সন্তানরা বিপথে যেতে না পারে।’
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধানমন্ত্রী আলেম-ওলামাদেরকে সকলের মাঝে ইসলামের প্রকৃত মর্মবাণী ছড়িয়ে দিতে বলেন, যাতে কেউ কাউকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের পথে বিচ্যুত করতে না পারে  এবং ইসলামের বদনাম করতে না পারে। কেননা ইসলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং সর্বদা শান্তির কথা বলে।
প্রধানমন্ত্রী বলেন, যারা জঙ্গিবাদী সন্ত্রাসী, তারা সন্ত্রাসী। তারা কোন ধর্ম, দেশ বা জাতি গোষ্ঠীর নয়। তাই সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আমাদের ধর্মের মান ইজ্জতটা রক্ষা করবেন। কেউ যেন এই বিপথে না যায়। সন্তানের নিয়মিত স্কুল-কলেজ- বিশ^বিদ্যালয়ে উপস্থিতির বিষয়টা এবং কার সঙ্গে মিশছে সে বিষয়টা আপনাদের লক্ষ্য রাখতে হবে।
তিনি বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম, সেই ধর্মের সঙ্গে সামান্য মুষ্টিমেয় কয়েকজনের জন্য কেন সন্ত্রাসী নামটা যুক্ত হবে?  সত্যিকারের যারা ধর্মে বিশ্বাসী তাদের জন্য এটা খুব কষ্টদায়ক। কাজেই আপনাদের কাছে আমার অনুরোধ, এই সমস্ত কুসংস্কার, জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলের ক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা চাই। আপনাদের দোয়া চাই এবং আমাদের ছেলে মেয়েরা যেন বিপথে না যায় সেজন্য আপনাদের সহযোগিতা চাই।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026