1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঘিওরে কোটি টাকা আত্মসাৎকারীর শাস্তির দাবিতে মানববন্ধন পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৬ হাজার ১৭৪ জন হাজি, প্রাণহানি ৫৫ জনের পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর তাজিয়া মিছিলের রুটে ট্রাফিক নির্দেশনা জারি অবকাঠামো ও জমি সংকট নিরসনে বরিশাল বিশ্ববিদ্যালয়কে আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী বৈশ্বিক ভূমিকম্পের সতর্কবার্তায় মোবাইল প্রযুক্তির ভূমিকা ও কার্যকারিতা বৃদ্ধি ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, ব্যাপক ক্ষয়ক্ষতি নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় সাত রাজনৈতিক দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ তিয়েনআনমেন স্কয়ারে বীরদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতার ওপর জোর বেইজিংয়ে শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, বহুমুখী দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা

পিটার হাসের বাসায় আ’লীগ-বিএনপি-জাপা নেতাদের সঙ্গে চা চক্রে দুই কংগ্রেসম্যান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) নেতাদের সঙ্গে চা চক্রে মিলিত হয়েছেন বাংলাদেশ সফরে আসা মার্কিন কংগ্রেসের দুই সদস্য। রোববার (১৩ আগস্ট) বিকেলে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় এই বৈঠক শুরু হয়।

দুই কংগ্রেসম্যান হলেন এডওয়ার্ড কেইস ও রিচার্ড ম্যাকরমিক। তাদের সঙ্গে বৈঠকে আছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আওয়ামী লীগের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলি, নাহিম রাজ্জাক, মেজর রানা এবং জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি মিসেস শেরিফা কাদের। বিকেল সাড়ে ৪টার মধ্যে তারা পিটার হাসের বাসায় প্রবেশ করেন।

 

আরও পড়ুন: বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র: পিটার হাস

এর আগে সকালে দুই কংগ্রেসম্যান ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। পরে দুপুর ১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে মধ্যাহ্নভোজ এবং বৈঠক করেন তারা।

 

সোমবার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন দুই কংগ্রেসম্যান।

আরও পড়ুন: বাংলাদেশের নির্বাচনের জন্য মার্কিন নতুন ভিসানীতি সহায়ক হবে

শনিবার সকাল সাড়ে ৬টায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এডওয়ার্ড কেইস তার স্ত্রীসহ ঢাকায় আসেন। পরে একই দিন দুপুরে রিপাবলিকান দলের জর্জিয়ার কংগ্রেসম্যান রিচার্ড ম্যাকরমিক এসে পৌঁছান ঢাকায়।

 

বাংলাদেশ সফর শেষে তাদের ১৫ আগস্ট সকাল ১০টা ১০ মিনিটে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026