1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় শুরু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ পাস আমি ৩০০ জন সংসদ সদস্যের সামনে কথা বলছি হামের রোগীর সামনে তো আমি কথা বলছি না : রুমিন ফারহানা দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণকাজে ইন্টারনেট গতি ধীর হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী: বিসিবি কার্যক্রমে কোনো ব্যক্তিগত প্রভাব নেই, আহ্বায়ক কমিটি গঠন সরকারির উদ্যোগ জুলাই গণ-অভ্যুত্থান: সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ ২০২৬ পাস দেশে ১০ হাজার ৫৬৮টি কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু হবে ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন সূচনায়: খলিলুর রহমানের নয়াদিল্লি সফর পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন চালুর নিবন্ধন কার্যক্রম শুরু হাম নিয়ন্ত্রণে ২০ এপ্রিল থেকে জাতীয় টিকাদান কার্যক্রম শুরু

চীন-পাকিস্তানের হুমকি মোকাবিলায় ভারতের প্রস্তুতি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১২৮ বার দেখা হয়েছে

পাকিস্তান ও চীনের হুমকি মোকাবিলায় জম্মু ও কাশ্মীরের শ্রীনগর বিমান ঘাঁটিতে ‘আপগ্রেড’ (আরও উন্নত) করা মিগ-২৯ যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন মোতায়েন করেছে ভারত।

‘উত্তরের রক্ষাকর্তা’ হিসেবে পরিচিতি ত্রিশূল আকৃতির এই যুদ্ধবিমান পুরনো মিগ-২১ এর স্থলাভিষিক্ত হবে। শ্রীনগরের এই বিমান ঘাঁটি মূলত পাকিস্তান থেকে আসা হুমকি মোকাবিলার জন্য ব্যবহার করা হয়। সংবাদসূত্র : এএনআই, এনডিটিভি

নতুন বিমান মোতায়েনের ব্যাপারে ভারতীয় বিমানবাহিনীর পাইলট স্কোয়াড্রন লিডার বিপুল শর্মা বলেছেন, “শ্রীনগর কাশ্মীর উপত্যকার কাছে অবস্থিত। আর এটির উচ্চতা সমভূমি থেকে উঁচু। কৌশলগতভাবে সেখানে এমন বিমান মোতায়েন করা উচিত, যেটির ‘ওয়েট-টু-থ্রাস্ট রেটিও’ উচ্চ এবং হুমকি মোকাবিলায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানোর ক্ষমতা আছে এবং আধুনিক প্রযুক্তি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা আছে। আর মিগ-২৯ বিমানের এসব ক্ষমতা আছে। যার মাধ্যমে দুই দিকেই (পাকিস্তান-চীন) আমরা শত্রুদের মোকাবিলা করতে পারব।”

মিগ-২১ এর তুলনায় মিগ-২৯ অনেক দিক দিয়ে এগিয়ে। কাশ্মীর উপত্যকায় এতদিন মোতায়েন থাকা এই বিমান বেশ ভালোভাবেই দায়িত্ব পালন করেছে এবং ২০১৯ সালে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর ওপর হামলার পর একটি এফ-১৬ বিমান ভূপাতিত করতেও সমর্থ হয়েছিল। এ ছাড়া মিগ-২৯ বিমান দূরপাল্লার ‘এয়ার-টু-এয়ার’ ক্ষেপণাস্ত্র এবং ‘এয়ার-টু-গ্রাউন্ড’ অস্ত্র বহনেও সক্ষম। আপগ্রেড করার পরই এটির ক্ষমতা বেড়েছে। এ ছাড়া এটিতে মারণাস্ত্রও যুক্ত করা হয়েছে।

এই কর্মকর্তা জানিয়েছেন, মিগ-২৯ বিমানে এমন ব্যবস্থা যুক্ত করা হয়েছে, যেটি যুদ্ধের সময় শত্রুপক্ষের বিমানের সক্ষমতা নষ্ট করে দিতে পারে। অপর পাইলট স্কোয়াড্রন লিডার শিভম রানা বলেছেন, আপগ্রেড করা বিমান নাইট গোগলস নিয়ে রাতেও অভিযান চালাতে সক্ষম। এ ছাড়া আকাশেই জ্বালানি নেওয়ার ক্ষমতা থাকার এটির দূরপাল্লার সক্ষমতাও বেড়েছে।

চলতি বছরের জানুয়ারিতে শ্রীনগরে মিগ-২৯ বিমান মোতায়েন করা হয়। এগুলো লাদাখ সীমান্তরেখায় টহল দিয়েছে। যদি চীন কোনো কথায় আকাশ সীমা লঙ্ঘন করে তাহলে এসব বিমান সবার আগে এগিয়ে যাবে।

বলা হয়েছে, বিমানবাহিনীর অন্যতম অস্ত্রের আধুনিকীকরণের কাজ শেষ হওয়ায় ভারতের আকাশ এখন আগের থেকে অনেক বেশি সুরক্ষিত। মিগ-২৯ যুদ্ধবিমানগুলোর প্রথম ঠিকানা ছিল জালন্ধরের আদমপুর বিমান ঘাঁটিতে। এবার তা গেল শ্রীনগরেও।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026