1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঘিওরে কোটি টাকা আত্মসাৎকারীর শাস্তির দাবিতে মানববন্ধন পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৬ হাজার ১৭৪ জন হাজি, প্রাণহানি ৫৫ জনের পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর তাজিয়া মিছিলের রুটে ট্রাফিক নির্দেশনা জারি অবকাঠামো ও জমি সংকট নিরসনে বরিশাল বিশ্ববিদ্যালয়কে আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী বৈশ্বিক ভূমিকম্পের সতর্কবার্তায় মোবাইল প্রযুক্তির ভূমিকা ও কার্যকারিতা বৃদ্ধি ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, ব্যাপক ক্ষয়ক্ষতি নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় সাত রাজনৈতিক দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ তিয়েনআনমেন স্কয়ারে বীরদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতার ওপর জোর বেইজিংয়ে শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, বহুমুখী দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা

ঢাকায় আসছেন দুই মার্কিন কংগ্রেসম্যান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১০৪ বার দেখা হয়েছে

বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের জর্জিয়ার কংগ্রেসম্যান রিক ম্যাক্রোরমিক ও হাওয়াইয়ের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এড কেইস। ১২ আগস্ট চারদিনের সফরে আসছেন এই দুই কংগ্রেসম্যান। তাদের সঙ্গে থাকবেন সহায়তাকারী কর্মকর্তারাও।

 

সূত্র জানায়, কংগ্রেস প্রতিনিধিদল বাংলাদেশ সফরকালে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সফর করবে। সেখানে রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন ও জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবে। রোহিঙ্গাদের আর্থিক অবস্থাসহ সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

ঢাকায় ফিরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোএ সঙ্গেও বৈঠক করবেন প্রতিনিধিদলের সদস্যরা।

সম্প্রতি একাধিক মার্কিন প্রতিনিধিদল ঢাকা সফর করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ ৬-৮ আগস্ট তিন দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026