1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঘিওরে কোটি টাকা আত্মসাৎকারীর শাস্তির দাবিতে মানববন্ধন পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৬ হাজার ১৭৪ জন হাজি, প্রাণহানি ৫৫ জনের পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর তাজিয়া মিছিলের রুটে ট্রাফিক নির্দেশনা জারি অবকাঠামো ও জমি সংকট নিরসনে বরিশাল বিশ্ববিদ্যালয়কে আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী বৈশ্বিক ভূমিকম্পের সতর্কবার্তায় মোবাইল প্রযুক্তির ভূমিকা ও কার্যকারিতা বৃদ্ধি ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, ব্যাপক ক্ষয়ক্ষতি নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় সাত রাজনৈতিক দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ তিয়েনআনমেন স্কয়ারে বীরদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতার ওপর জোর বেইজিংয়ে শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, বহুমুখী দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা

রাজধানীতে নতুন কর্মসূচি দিলো বিএনপি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সরকার পতনের এক দফা দাবিতে আগামী ১১ আগস্ট শুক্রবার জুমার নামাজের পর রাজধানীতে গণমিছিল করবে বিএনপি ও তার সমমনা রাজনৈতিক দলগুলো। আজ বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আগামী ১১ আগস্ট শুক্রবার জুমার নামাজের পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে দুটি গণমিছিল হবে। এক দফার দাবিতে এই গণমিছিল অনুষ্ঠিত হবে।

আশা করি, এই গণমিছিল কর্মসূচিতে সরকার কোনো প্রকার বাধা সৃষ্টি করবে না। যদি বাধাপ্রদান করে তার দায় সরকারকেই বহন করতে হবে। এটা যুগপৎ কর্মসূচি, অন্যান্য দলও তাদের অবস্থান থেকে একই কর্মসূচি করবে।’ পুলিশের অনুমতির বিষয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, কোনো অনুমতির বিষয় নেই।

এতে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর দক্ষিণের আব্দুস সালাম, বিএনপি নেতা আতাউর রহমান ঢালী, শহীদ উদ্দিন চৌধুরী, সরাফত আলী সপু।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026