1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঘিওরে কোটি টাকা আত্মসাৎকারীর শাস্তির দাবিতে মানববন্ধন পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৬ হাজার ১৭৪ জন হাজি, প্রাণহানি ৫৫ জনের পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর তাজিয়া মিছিলের রুটে ট্রাফিক নির্দেশনা জারি অবকাঠামো ও জমি সংকট নিরসনে বরিশাল বিশ্ববিদ্যালয়কে আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী বৈশ্বিক ভূমিকম্পের সতর্কবার্তায় মোবাইল প্রযুক্তির ভূমিকা ও কার্যকারিতা বৃদ্ধি ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, ব্যাপক ক্ষয়ক্ষতি নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় সাত রাজনৈতিক দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ তিয়েনআনমেন স্কয়ারে বীরদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতার ওপর জোর বেইজিংয়ে শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, বহুমুখী দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা

২ ঘণ্টা পর মেট্রোরেল চলাচল শুরু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১৭৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঢাকা

প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর রাজধানীতে স্বাভাবিক হয়েছে মেট্রোরেল চলাচল। আজ বুধবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়।

মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপমহাব্যবস্থাপক ও জনসংযোগের দায়িত্বে থাকা নাজমুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

টিকিট কাটার জন্য কাউন্টারের সামনে দাঁড়িয়েছেন অনেকে, তবে টিকিট দেওয়া হচ্ছে না। আজ বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটে, উত্তরা উত্তর (দিয়াবাড়ী) মেট্রোস্টেশনে

এর আগে আজ সকাল সাড়ে ৯টার পর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষ জানায়, কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ত্রুটি সারানোর পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হবে।

মেট্রোরেল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় জমে যায়। অনেকে টিকিট কাটার জন্য কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকেন, তবে টিকিট বিক্রি করা হয়নি। অনেকে টিকিট ফেরত দিয়ে বিকল্প পথে গন্তব্যে রওনা দেন।

ওই সময় ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, বিদ্যুতের লাইনে কোনো কিছু হয়তো পড়েছে। এতে বিদ্যুতের সঞ্চালন বন্ধ হয়ে গেছে।

 

নাসির উদ্দিন আরও জানান, তাঁদের কর্মীরা রেললাইন ধরে হেঁটে হেঁটে দেখছেন কোথায় সমস্যা হয়েছে। সমস্যার জায়গা খুঁজে পেলে তা ঠিকঠাক করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026