1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঘিওরে কোটি টাকা আত্মসাৎকারীর শাস্তির দাবিতে মানববন্ধন পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৬ হাজার ১৭৪ জন হাজি, প্রাণহানি ৫৫ জনের পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর তাজিয়া মিছিলের রুটে ট্রাফিক নির্দেশনা জারি অবকাঠামো ও জমি সংকট নিরসনে বরিশাল বিশ্ববিদ্যালয়কে আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী বৈশ্বিক ভূমিকম্পের সতর্কবার্তায় মোবাইল প্রযুক্তির ভূমিকা ও কার্যকারিতা বৃদ্ধি ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, ব্যাপক ক্ষয়ক্ষতি নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় সাত রাজনৈতিক দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ তিয়েনআনমেন স্কয়ারে বীরদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতার ওপর জোর বেইজিংয়ে শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, বহুমুখী দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা

আমলাদের পদোন্নতির জন্য মন্ত্রীদের ‘তদবিরের’ হিড়িক দশ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার অনুরোধ জানিয়ে নয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদীয় স্থায়ী কমিটির সদস্যের আধা সরকারি পত্র (ডিও)।

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১০৪ বার দেখা হয়েছে

সরকারি কর্মকর্তাদের পদোন্নতির জন্য মন্ত্রীদের আধা সরকারি পত্র (ডিও) দেওয়া বন্ধ হচ্ছে না। সাম্প্রতিককালে ১০ জন কর্মকর্তাকে পদোন্নতি দিতে ৯ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডিও দিয়েছেন।

কোনো মন্ত্রী ডিও দিয়েছেন কোনো কর্মকর্তাকে সচিব করতে। কেউ ডিও দিয়েছেন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতির অনুরোধ জানিয়ে। ডিওগুলো পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও জ্যেষ্ঠ সচিব মেজবাহ উদ্দিন চৌধুরীর কাছে।

ডিও দেওয়া মন্ত্রীরা হলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দারও এক কর্মকর্তাকে পদোন্নতি দিতে ডিও দিয়েছেন।

এর বাইরে গত জুন ও জুলাই মাসে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য শাজাহান খান দুই কর্মকর্তাকে পদোন্নতি দিতে ডিও দিয়েছিলেন, যা নিয়ে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়। গত ৩১ জুলাই প্রকাশিত ওই প্রতিবেদনের শিরোনাম ছিল ‘সচিব করতে মন্ত্রী ও সংসদ সদস্যের চিঠি নিয়ে প্রশ্ন’।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026