1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঘিওরে কোটি টাকা আত্মসাৎকারীর শাস্তির দাবিতে মানববন্ধন পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৬ হাজার ১৭৪ জন হাজি, প্রাণহানি ৫৫ জনের পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর তাজিয়া মিছিলের রুটে ট্রাফিক নির্দেশনা জারি অবকাঠামো ও জমি সংকট নিরসনে বরিশাল বিশ্ববিদ্যালয়কে আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী বৈশ্বিক ভূমিকম্পের সতর্কবার্তায় মোবাইল প্রযুক্তির ভূমিকা ও কার্যকারিতা বৃদ্ধি ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, ব্যাপক ক্ষয়ক্ষতি নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় সাত রাজনৈতিক দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ তিয়েনআনমেন স্কয়ারে বীরদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতার ওপর জোর বেইজিংয়ে শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, বহুমুখী দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা

পূর্ব ইউক্রেনের আবাসিক ভবনে রাশিয়ার হামলা, নিহত ৭

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১৩৪ বার দেখা হয়েছে

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় পোকরোভস্ক নগরীর একটি আবাসিক ভবনে রাশিয়ার হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। সেখানে হামলার এক দিন পর উদ্ধারকর্মীরা ভবনটির ধ্বংসস্তূপের মধ্যে সাঁড়াশি অভিযান চালায়।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় যুদ্ধক্ষেত্র থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে পোকরোভস্কের অবস্থান। মস্কো বলেছে, সেখানে তারা একটি এলাকা দখল করে নিয়েছে এবং ইউক্রেন বাহিনীর হামলা প্রতিহত করেছে।

দোনেৎস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেনকো বলেন, সেখানে সোমবার দুই দফা ক্ষেপণাস্ত্র হামলায় বিভিন্ন আবাসিক ভবন, একটি হোটেল, ক্যাটারিং সেন্টার, দোকান এবং প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। মাত্র ৪০ মিনিটের ব্যবধানে এই দুই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

ঘটনাস্থলে থাকা এএফপি’র সংবাদদাতারা উদ্ধারকর্মীদের পাঁচতলা বিশিষ্ট ভবনের ধ্বংসস্তূপ থেকে জীবিতদের বের করে আনতে এবং আহতদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে দেখেন।

ইউক্রেনের আভ্যন্তরীণ বিষয়কমন্ত্রী ইগর ক্লাইমেনকোর বলেন, সেখানে রাশিয়ার হামলায় সাতজন মারা গেছে এবং দুই শিশুসহ ৬৭ জন আহত হয়েছে।

তিনি আরও বলেন, নিহতদের মধ্যে দোনেৎস্ক অঞ্চলের একজন উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, হামলায় দ্বিতীয় একটি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধের আগে নগরীটির জনসংখ্যা ছিল ৬০ হাজার। এএফপি। বাসস

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026