1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঘিওরে কোটি টাকা আত্মসাৎকারীর শাস্তির দাবিতে মানববন্ধন পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৬ হাজার ১৭৪ জন হাজি, প্রাণহানি ৫৫ জনের পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর তাজিয়া মিছিলের রুটে ট্রাফিক নির্দেশনা জারি অবকাঠামো ও জমি সংকট নিরসনে বরিশাল বিশ্ববিদ্যালয়কে আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী বৈশ্বিক ভূমিকম্পের সতর্কবার্তায় মোবাইল প্রযুক্তির ভূমিকা ও কার্যকারিতা বৃদ্ধি ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, ব্যাপক ক্ষয়ক্ষতি নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় সাত রাজনৈতিক দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ তিয়েনআনমেন স্কয়ারে বীরদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতার ওপর জোর বেইজিংয়ে শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, বহুমুখী দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা

মরক্কোয় বাস দুর্ঘটনায় ২৪ জন নিহত’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১২৩ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় একটি মিনিবাস উল্টে ২৪ জন নিহত হয়েছে। রোববার দেশটির পাহাড়ি এলাকা আজিলাল প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

মরক্কোর জাতীয় বার্তা সংস্থা এমএপিকে জানিয়েছে, বাসটি দেমনাত শহরে যাচ্ছিল। সেখানকার সাপ্তাহিক বাজারে যাওয়ার জন্য বাসটিতে অনেক যাত্রী ছিল। দুর্ঘটনার খবর শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশের বিশেষায়িত বাহিনী ও উদ্ধারকারী দল পাঠানো হয়।

নিহতদের লাশ দেমনাত হাসপাতালে রাখা হয়েছে। হাসপাতালের পরিচালক ইউসুফ মাখলুফি বলেন, দুর্ঘটনায় বাসটির সব যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত দুজন নারী ও একটি শিশু রয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মরক্কোতে সাম্প্রতিক সময়ের ভয়াবহ দুর্ঘটনা এটি। এর আগে গত গ্রীষ্মে দেশটির বাণিজ্যিক রাজধানী কাসাব্লাঙ্কার একটি সড়কে দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026