1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অস্ট্রিয়া-আলজেরিয়া ড্রয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিলো ইরান ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে অস্ট্রিয়া-আলজেরিয়া ড্র, দুই দলই শেষ বত্রিশে জর্ডানকে হারিয়ে শতভাগ জয়ে নকআউট পর্বে আর্জেন্টিনা মেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে পেইড সাবস্ক্রিপশন চালু: কনটেন্ট ক্রিয়েটর ও সাধারণ গ্রাহকদের জন্য নতুন যুগের সূচনা যুক্তরাষ্ট্রে অ্যানথ্রোপিকের শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ‘মাইথোস ৫’ ব্যবহারের সীমিত অনুমতি মোবাইল আমদানিতে শুল্ক-সুবিধার মেয়াদ শেষ, ১ জুলাই থেকে বাড়ছে দাম রামপুরার হত্যাকাণ্ড: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর কূটনৈতিক মাইলফলক: জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত, সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত রাজধানীর লেক ও জলাধার উন্নয়নে কাজ করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩৪ জনের প্রাণহানি।

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১২৯ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১২ জন। বুধবার স্থানীয় সময় ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে। দ্য সানের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

দেশটির ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার ভোর ৪টার দিকে রাজধানী আলজিয়ার্স থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দক্ষিণের তামানরাসেত শহরে যাত্রীবাহী বাসের সাথে প্রাইভেট কারের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর মুহুর্তেই বাসটিকে আগুন ধরে যায়। এতে বাসের ৩৪ যাত্রী পুড়ে মারা গেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, দুর্ঘটনার পর আগুন ধরে যাওয়া বাসটি পুড়ে গেছে। তবে দুর্ঘটনায় আহতদের ব্যাপারে তাৎক্ষণিক কোনও তথ্য পাওয়া যায়নি।

 

আলজেরিয়ায় প্রায়ই প্রাণঘাতী বাস দুর্ঘটনা ঘটে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে সড়ক দুর্ঘটনায় অন্তত ৯০৭ জনের প্রাণহানি ঘটেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026