1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পার্বত্য অঞ্চলের পর্যটন খাতের টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের নির্দেশ প্রতিমন্ত্রীর আসন্ন এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্য ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের প্রস্তুতি পর্যালোচিত মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে পিপিপি মডেলে বিনিয়োগের আহ্বান কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণ ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রাষ্ট্রপতির উদ্বোধনে বায়তুল মোকাররমে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে অস্ত্র, মাদকসহ গ্রেফতার ৪৪০ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের সাত দিনের রিমান্ড শুনানির দিন ধার্য বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিবের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব জোরদারে স্থানীয় সরকার খাতের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা আইয়ুব বাচ্চুর স্মরণে ‘উত্তরাধিকার’ অ্যালবাম নিয়ে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে

জর্ডানকে হারিয়ে শতভাগ জয়ে নকআউট পর্বে আর্জেন্টিনা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

খেলাধূলা ডেস্ক

গ্রুপ পর্বে নিজেদের টানা তৃতীয় ম্যাচে জর্ডানের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডালাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘জে’-এর শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোল ব্যবধানে পরাজিত করে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির দল। দলের পক্ষে একটি করে গোল করেন জিওভানি লো সেলসো, লাউতারো মার্টিনেজ ও অধিনায়ক লিওনেল মেসি। জর্ডানের পক্ষে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি শোধ করেন বদলি খেলোয়াড় মুসা আল তামারি।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণাত্মক কৌশলে জর্ডানের রক্ষণভাগকে চাপে রাখে আলবিসেলেস্তেরা। ম্যাচের ১৯ মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় জিওভানি লো সেলসোর দূরদর্শিতাপূর্ণ গোলে প্রথম লিড নেয় আর্জেন্টিনা। প্রথমার্ধের ৩০ মিনিটে জর্ডানের ডি-বক্সে ফাউল হলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন ম্যাচ রেফারি। ৩১ মিনিটে স্পট কিক থেকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বর্তমান চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে কৌশলগত কারণে দুটি পরিবর্তন এনে ম্যাচে ফেরার জোরালো চেষ্টা চালায় জর্ডান। আক্রমণের গতি বাড়িয়ে ম্যাচের ৫৫ মিনিটে প্রথম সাফল্যের দেখা পায় দলটি। এহসান হাদ্দাদের রক্ষণভাগ চেরা পাস থেকে বল পেয়ে জর্ডানের বদলি ফরোয়ার্ড মুসা আল তামারি আর্জেন্টিনার জালে বল পাঠান। এতে ব্যবধান কমে দাঁড়ায় ২-১ এ।

ম্যাচের ৬০ মিনিটে লাউতারো মার্টিনেজের পরিবর্তে মাঠে নামেন মহাতারকা লিওনেল মেসি। তার উপস্থিতিতে আর্জেন্টিনার আক্রমণভাগ আরও ধারালো হয়ে ওঠে। ম্যাচের ৮০ মিনিটে ডি-বক্সের বাইরে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। নিজের চিরচেনা শৈলীতে বাঁ পায়ের নিখুঁত ফ্রি-কিকে জর্ডানের গোলরক্ষককে পরাস্ত করে দলের তৃতীয় গোলটি নিশ্চিত করেন আর্জেন্টাইন অধিনায়ক। এই গোলের ফলেই জর্ডানের ম্যাচে ফেরার সব সম্ভাবনা শেষ হয়ে যায় এবং ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এই গোলের মধ্য দিয়ে চলতি বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ছয়ে উন্নীত করলেন লিওনেল মেসি। একই সঙ্গে বৈশ্বিক এই টুর্নামেন্টে টানা সাত ম্যাচে গোল করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে একটি অনন্য ও নতুন রেকর্ড স্থাপন করলেন তিনি।

গ্রুপ পর্বের তিন ম্যাচের সবকটিতে জয় পেয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখল আর্জেন্টিনা। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, শেষ ৩২ বা নকআউট পর্বের রাউন্ডে লিওনেল স্কালোনির শিষ্যদের পরবর্তী প্রতিপক্ষ কেপ ভার্দে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026