1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে অস্ট্রিয়া-আলজেরিয়া ড্র, দুই দলই শেষ বত্রিশে জর্ডানকে হারিয়ে শতভাগ জয়ে নকআউট পর্বে আর্জেন্টিনা মেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে পেইড সাবস্ক্রিপশন চালু: কনটেন্ট ক্রিয়েটর ও সাধারণ গ্রাহকদের জন্য নতুন যুগের সূচনা যুক্তরাষ্ট্রে অ্যানথ্রোপিকের শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ‘মাইথোস ৫’ ব্যবহারের সীমিত অনুমতি মোবাইল আমদানিতে শুল্ক-সুবিধার মেয়াদ শেষ, ১ জুলাই থেকে বাড়ছে দাম রামপুরার হত্যাকাণ্ড: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর কূটনৈতিক মাইলফলক: জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত, সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত রাজধানীর লেক ও জলাধার উন্নয়নে কাজ করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সফল সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতের উত্তরাখণ্ডে ট্রান্সফর্মার বিস্ফোরণ : নিহত ১৫

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১২৯ বার দেখা হয়েছে

ভারতের উত্তরাখণ্ডের একটি সেতুর ওপর ট্রান্সফর্মার বিস্ফোরণের পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্য, তিনজন নিরাপত্তারক্ষী রয়েছেন।

বুধবার (১৯ জুলাই) সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বিদ্যুতের একটি ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

যে সেতুতে ১৫ জন প্রাণ হারিয়েছেন সেটি উত্তরাখণ্ডের চামোলি বিভাগের অলকনন্দ নদীর ওপর অবস্থিত। সেতুটি নমামি গেং প্রজেক্টের অংশ ছিল।

রাজ্য পুলিশের ডিজি অশোক কুমার বলেছেন, ১৫ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। যার মধ্যে পুলিশের একজন উপ-পরিদর্শক এবং তিনজন নিরাপত্তারক্ষী ছিলেন। এ দুর্ঘটনার কারণ উৎঘাটনে তদন্ত শুরু হয়েছে।

চামোলি বিভাগ পুলিশের এসপি প্রামেন্দ্র দোবাল জানিয়েছেন, গতরাতে এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেছেন, আমরা ওই গ্রাম থেকে একটি খবর পাই একজন নিরাপত্তারক্ষী (ওয়াচম্যান) বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। যখন গ্রামবাসীর সঙ্গে পুলিশ ঘটনাস্থলে বিষয়টি তদন্তে যায় তখন আরও ২১ জন বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গুরুতর আহত হন। ১৫ জন হাসপাতালে মারা যান; বাকিদের অবস্থাও আশঙ্কাজনক

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026