1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে অস্ট্রিয়া-আলজেরিয়া ড্র, দুই দলই শেষ বত্রিশে জর্ডানকে হারিয়ে শতভাগ জয়ে নকআউট পর্বে আর্জেন্টিনা মেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে পেইড সাবস্ক্রিপশন চালু: কনটেন্ট ক্রিয়েটর ও সাধারণ গ্রাহকদের জন্য নতুন যুগের সূচনা যুক্তরাষ্ট্রে অ্যানথ্রোপিকের শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ‘মাইথোস ৫’ ব্যবহারের সীমিত অনুমতি মোবাইল আমদানিতে শুল্ক-সুবিধার মেয়াদ শেষ, ১ জুলাই থেকে বাড়ছে দাম রামপুরার হত্যাকাণ্ড: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর কূটনৈতিক মাইলফলক: জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত, সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত রাজধানীর লেক ও জলাধার উন্নয়নে কাজ করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সফল সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির পদযাত্রায় মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তি চরমে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৫৬ বার দেখা হয়েছে

বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা কর্মসূচির কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে বিমানবন্দর পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বুধবার (১৯ জুলাই) দুপুরে সরেজমিনে এই দৃশ্য দেখা যায়। এর আগে একই দিন দুপুর ১২টায় আব্দুল্লাহপুর থেকে বিএনপির পদযাত্রা শুরু হয়।

সাধারণ যাত্রীরা জানান, বুধবার সকালে বিএনপির পথযাত্রা শুরুর আগে থেকেই দলের নেতাকর্মীরা মহাসড়কের পাশে এসে অবস্থান নেয়। এ সময় আব্দুল্লাহপুর থেকে টঙ্গী কলেজ গেট পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়। এখনও গাড়িতে বসে আছি।

বাসচালকরা জানান, বুধবার দুপুর ১২টা থেকেই আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর এলাকা পর্যন্ত যানজটের কারণে একই স্থানেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি।

উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় কর্তব্যরত পুলিশ পরিদর্শক কাজী মিজান জানান, বুধবার দুপুর ১২টা থেকে মহাসড়ক দিয়ে বিএনপির পদযাত্রার কারণে যানজট তৈরি হয়েছে। পদযাত্রাটি কুড়িল ফ্লাইওভার অতিক্রম করে বাড্ডা সড়কে প্রবেশ করলে যানজট আর থাকবে না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026