1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

অষ্টম শ্রেণির পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ২২০ বার দেখা হয়েছে

নতুন কারিকুলাম বাস্তবায়নে আগামী বছর ২০২৪ সাল থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) বোর্ড পরীক্ষা আগের মতো আর হবে না। তবে এই পরীক্ষা বাতিল হওয়ায় অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা কীভাবে হবে, তা পরিষ্কার করতে নতুন নির্দেশনা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

গতকাল রোববার এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলামের সই করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় জানানো হয়, ২০২৩ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা জেএসসি ও জেডিসি পরীক্ষার সিলেবাসেই নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বাতিল হচ্ছে জেএসসি-জেডিসি পরীক্ষা

নির্দেশনাগুলো হলো:
১. জেএসসি ও জেডিসি পরীক্ষার সিলেবাসে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে বাংলা ও ইংরেজি একপত্রভিত্তিক এবং চারটি বিষয় (চারু ও কারুকলা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা, কৃষি শিক্ষা-গার্হস্থ্য বিজ্ঞান) ধারাবাহিক মূল্যায়নের আওতায় রেখে অন্যান্য বিষয়ের পরীক্ষা যথারীতি নেওয়া হবে।

২. সব শিক্ষা বোর্ড অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রাখবে।

৩. ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা ২০২৩ সালের পরীক্ষার অনুরূপ পুনর্বিন্যাসকৃত সিলেবাসে অনুষ্ঠিত হবে। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা নতুন সিলেবাসে অনুষ্ঠিত হবে।

৪. বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশনের বয়সসীমা ১৪ থেকে ২৫ বছর পর্যন্ত। সেক্ষেত্রে সেসব শিক্ষার্থীদের তথ্য সমাজসেবা অধিদপ্তরের অনলাইন ডাটাবেজে নিবন্ধন থাকা আবশ্যক।

আরও পড়ুন: আর হবে না জেএসসি-জেডিসি পরীক্ষা

এর আগে, গত ২০ জুন এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম বলেন, জেএসসি এবং জেডিসির আগের মতো বোর্ড পরীক্ষা হবে না। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সনদ দেবে। ধারাবাহিক মূল্যায়ন ও পরীক্ষা নেয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠানে। এর ভিত্তিতে ফলাফল ও সনদ দেয়া হবে।

তবে সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ডে অষ্টম শ্রেণিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, যারা অষ্টম শ্রেণি পাসের পর কোনো কোর্সে নিযুক্ত হতে চাইবে, তাদের জন্য সনদ লাগবে, রেজিস্ট্রেশন প্রয়োজন পড়বে। সে কারণে রেজিস্ট্রেশন করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026