1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইনজীবীদের মান বাড়াতে খুব দ্রুত কার্যকর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে: আইনমন্ত্রী বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস, রেড অ্যালার্ট জারি সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদনের জন্য সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর অতিরিক্ত নির্ভরতা ডেকে আনছে মানসিক ঝুঁকি: বিশেষজ্ঞরা আগামী নভেম্বরে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য জাতিসংঘ জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাবতলী থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত নতুন এমআরটি লাইন-২ নির্মাণে ৬০ হাজার কোটি টাকার বেশি ব্যয় হবে নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মধ্যরাতে তরুণীকে নিথর অবস্থায় বহনের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ দেশের বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত, কার্যকর রয়েছে আগের নির্ধারিত দর

উৎসে করে সর্বনাশ আবাসনে জমি ফ্ল্যাট নিবন্ধনে বাড়ছে ২৪ থেকে ৬০ গুণ কর, বিনিয়োগ হারানোর শঙ্কা, ক্ষতিগ্রস্ত হবে সংশ্লিষ্ট ২০ হাজার কারখানা, বেকার হতে পারেন ১ কোটি কর্মী, বাড়বে বিদেশে অর্থ পাচার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১৫৮ বার দেখা হয়েছে

নির্বাচনের বছরে জমি ও ফ্ল্যাট নিবন্ধনে উৎসে কর ২৪ গুণ একসঙ্গে বাড়ায় সর্বনাশা পরিবেশ সৃষ্টি হয়েছে দেশের আবাসন শিল্পে। সংশ্লিষ্টরা বলছেন, এই কর ক্ষেত্রবিশেষে ৫০ থেকে ৬০ গুণ বেড়ে যেতে পারে। এতে আবাসন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ২০ হাজার শিল্প কারখানা বন্ধ ও ১ কোটি মানুষ বেকার হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিকে সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

অতিরিক্ত এই কর আরোপ আবাসন খাতের জন্য ভয়াবহ হুমকি বলেও মনে করছে বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (বিএলডিএ)। গত ৬ জুলাই সংগঠনের সভাপতি ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এক চিঠিতে প্রধানমন্ত্রীর কাছেও এমন আশঙ্কা প্রকাশ করেছেন। ভূমি উন্নয়ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকদের এই সংগঠনটি মনে করে, জমি নিবন্ধনে অতিরিক্ত কর আরোপের কারণে দেশের আবাসন খাতে বিনিয়োগ কমবে। পাশাপাশি অনেকেই দেশের বাইরে বাড়িঘর করতে আগ্রহী হবেন, বাড়বে বিদেশে অর্থ পাচার।

নিবন্ধনে উৎসে কর অতিরিক্ত বৃদ্ধিকে নজিরবিহীন বলে মনে করেন এ খাতের ব্যবসায়ীরা। তারা বলছেন, আগে মানুষ জমিতে বিনিয়োগ লাভজনক ও নিরাপদ মনে করতেন। এখন এই অতিরিক্ত কর বৃদ্ধিতে ঢাকা বা বড় শহরে জমিতে বিনিয়োগ করা অলাভজনক মনে করবে। এ অবস্থায় জমি বেচাকেনা কমবে। এতে সরকার হারাবে বিপুল অঙ্কের রাজস্ব। তারা বলেন, নির্বাচনের আগে হঠাৎ এমন সিদ্ধান্ত আবাসন খাতের জন্য বড় ধরনের হুমকি। এটি সরকারের বিরুদ্ধেও গভীর ষড়যন্ত্র।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026