1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইনজীবীদের মান বাড়াতে খুব দ্রুত কার্যকর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে: আইনমন্ত্রী বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস, রেড অ্যালার্ট জারি সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদনের জন্য সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর অতিরিক্ত নির্ভরতা ডেকে আনছে মানসিক ঝুঁকি: বিশেষজ্ঞরা আগামী নভেম্বরে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য জাতিসংঘ জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাবতলী থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত নতুন এমআরটি লাইন-২ নির্মাণে ৬০ হাজার কোটি টাকার বেশি ব্যয় হবে নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মধ্যরাতে তরুণীকে নিথর অবস্থায় বহনের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ দেশের বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত, কার্যকর রয়েছে আগের নির্ধারিত দর

ডলার সংকট মোকাবিলায় ব্যাংকগুলোকে ‘বিশেষ’ নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১৫১ বার দেখা হয়েছে

আমদানিকারকদের কাছে ১০৯ টাকার বেশি দামে ডলার বিক্রি না করার নির্দেশ দেয়া হয়েছে৷ বাংলাদেশ ব্যাংকের পক্ষে দেশের সব ব্যাংককে এ নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা)।

 

সোমবার বিজ্ঞপ্তি জারি করে ব্যাংকগুলোকে কঠোরভাবে নিয়ম মেনে চলতে বলেছে দেশের বৈদেশিক মুদ্রার বাজার পর্যবেক্ষণের জন্য ব্যাংকগুলোর সংগঠন বাফেদা৷

আমদানিকারকদের কাছে বিক্রি করা প্রতি ডলারের বিপরীতে কয়েকটি ব্যাংক ১০৯ টাকার বেশি নিয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।

দেশের ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন বাফেদা ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) এর আগে প্রতি ডলার সর্বোচ্চ ১০৯ টাকায় বিক্রির সিদ্ধান্ত নেয়। এই দুই সংগঠনের মধ্যে চুক্তি অনুসারে, ব্যাংকগুলো সরকারের দেওয়া দুই দশমিক পাঁচ শতাংশ প্রণোদনা ছাড়াও প্রতি ডলারে সর্বোচ্চ ১০৮ টাকা ৫০ পয়সা দিয়ে রেমিট্যান্স প্রেরণকারীদের কাছ থেকে ডলার নিতে পারবে।

এছাড়া রপ্তানিকারকদের কাছ থেকে ডলার কেনার সময় ব্যাংকগুলো প্রতি ডলারের জন্য সর্বোচ্চ ১০৭ টাকা ৫০ পয়সা পর্যন্ত দিতে পারবে।

এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন গণমাধ্যমকে বলেন, “বিএফইডিএ আগের বিজ্ঞপ্তিতে আমদানিকারকদের জন্য ডলারের সর্বোচ্চ বিক্রয় হারের কথা উল্লেখ করেনি। তাই ভুল বোঝাবুঝি হয়েছে।”

আমদানিকারকদের জন্য ডলার বিনিময় হার কমেছে এবং বিজ্ঞপ্তি জারির পর এখন তা প্রত্যাশিত পর্যায়ে আছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026